নরসিংদীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার অনুমোদন
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদী জেলায় একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার অনুমোদন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
রবিবার (১৪ জুন) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, নরসিংদীতে সরকারি মেডিকেল কলেজ স্থাপনের জন্য সরকারের আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছে।
বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর নরসিংদীতে নতুন মেডিকেল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনের সংসদ সদস্য সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর তিনি নিজ জেলায় সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেন।
বর্তমানে দেশে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে অ্যাকাডেমিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এছাড়া নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও ঠাকুরগাঁও মেডিকেল কলেজেরও অনুমোদন রয়েছে। সর্বশেষ নরসিংদী মেডিকেল কলেজ সরকারি অনুমোদন পেল।
Related News
আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, তদন্তে দুদক
বৈশাখী নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটিRead More
সারাদেশে কিডনি রোগীদের জন্য বড় সুখবর
বৈশাখী নিউজ ডেস্ক: দ্রুততম সময়ের মধ্যেই সারাদেশের সব জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবাRead More



Comments are Closed