হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: দেশজুড়ে উদ্বেগজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। টিকাদান কর্মসূচি জোরদার করার পরও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না প্রাণঘাতী রোগটি। সবশেষ ২৪ ঘণ্টায়ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৪ শিশুর। এ নিয়ে গত তিন মাসে মোট মৃত্যু ছাড়াল সাড়ে ৬০০।
রোববার (১৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সবশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১২৭ জনের শরীরে শনাক্ত হয়েছে হাম ও এর উপসর্গ।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও খুলনা বিভাগে একজন করে মোট ৪ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬৫২ জনের।
এদিকে দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৫ জনের শরীরে নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে হাম। পাশাপাশি আরও ১ হাজার ৫২ জনের মধ্যে রোগটির উপসর্গ পাওয়া গেছে এই সময়ে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত হামের উপসর্গ পাওয়া গেছে মোট ৮৫ হাজার ৯৫১ জনের শরীরে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে মোট ১০ হাজার ৩২৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৭০ হাজার ৫৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৬৬ হাজার ৮৪১ জন ছাড়পত্র পেয়েছেন।
Related News
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৪৪০
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। এইRead More
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,২৬০
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাRead More



Comments are Closed