Main Menu

পাটক্ষেত থেকে জামায়াত কর্মীর মরদেহ উদ্ধার

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: রাজবাড়ীতে হাত-পা বাঁধা অবস্থায় পাটক্ষেত থেকে নিখোঁজ জামায়াত কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া মাদরাসার পাশের পাটক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আসাদুল ইসলাম (২৫) কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের বিলমানুষমারি গ্রামের শাহজাহান মন্ডলের ছেলে। তিনি মীর মশাররফ হোসেন ডিগ্রি কলেজের শিক্ষার্থী ও জামায়াতে ইসলামীর সক্রিয় কর্মী বলে দাবি করেছেন জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম।

জানা গেছে, রোববার (১৪ জুন) দুপুরে বাড়ি থেকে বের হয় আসাদুল ইসলাম। তার পরিবারের পক্ষ থেকে তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে রাত ১০টার দিকে স্থানীয় থানা পুলিশকে নিখোঁজের বিষয়টি অবগত করে। পরে আজ সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে মরদেহ উদ্ধার করে পুলিশ।

রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট নূরুল ইসলাম বলেন, আসাদুল কালুখালী জামায়াতে ইসলামীর সক্রিয় একজন কর্মী ছিলেন। গতকাল বিকেলে সোনাপুর হাটে যাওয়ার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরে তার পরিবারের পক্ষ থেকে থানায় অবহিত করা হয়।

Manual6 Ad Code

তিনি আরও বলেন, আজ সকালে একটি পাটক্ষেত থেকে আসাদুলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি নিয়ে আমরা খুব উদ্বিগ্ন।

Manual7 Ad Code

এ বিষয়ে পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার গণমাধ্যমকে বলেন, সকালে পুলিশ পাটক্ষেতে থেকে নিখোঁজ হওয়া আসাদুল ইসলামের মরদেহ উদ্ধার করেছে। আসাদুলকে হত্যার পর তাকে পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছে। আসাদুলের মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে।

Manual7 Ad Code

 

 

 

Manual2 Ad Code

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code