Main Menu

বুধবার মৌলভীবাজার আসছেন প্রধানমন্ত্রী, অভ্যর্থনা জানাতে প্রস্তুত সিলেট

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বুধবার (১৭ জুন) মৌলভীবাজারের শ্রীমঙ্গল আসছেন। এদিন ১০টা ১৫ মিনিটে তিনি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।

সেখান থেকে সড়ক পথে যাত্রা করে দুপুর ১টায় শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামেলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগদান করার কথা রয়েছে। সফরসূচি অনুযায়ী এদিন সন্ধ্যা পৌনে ৬টায় মৌলভীবাজার থেকে ওসমানী বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করবেন। রাত সাড়ে ৮টায় ফের আকাশ পথে ঢাকার উদ্দেশে রওয়ানা হবেন।

তবে সিলেট হয়ে আগমন বা প্রস্থানকালে দলের স্থানীয় শীর্ষ নেতাদের সঙ্গে কোনো বৈঠক থাকছে না প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান তারেক রহমানের।

কেবল প্রধানমন্ত্রীকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন সিলেট বিভাগের শীর্ষ নেতারা। সেখান থেকে সড়ক পথে যাবেন শ্রীমঙ্গলের উদ্দেশে।

এরই মধ্যে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে সিলেট। দলের নেতাকর্মী থেকে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

Manual7 Ad Code

দলীয় সূত্র জানায়, রাস্তার দুপাশে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষ প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন। এজন্য তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদেরও উপস্থিত থাকতে আহ্বান জানানো হয়েছে।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীকে আমরা ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানাবো। সেখানে সিলেটের মন্ত্রী-এমপিরা ছাড়াও শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। রাস্তার পাশে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে নেতাকর্মীদের আহ্বান জানানো হয়েছে।

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, প্রধানমন্ত্রীর আগমনে সিলেটে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। আমরা বিমানবন্দরে স্বাগত জানাবো। কেবল নেতাকর্মীই নয়, সাধারণ মানুষও প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে অধীর আগ্রহে রয়েছেন। তবে সিলেটে যাওয়া-আসার পথে আমাদের সঙ্গে কোনো বৈঠক থাকছে না।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) ও জেলা পুলিশ সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে।

Manual4 Ad Code

এসএমপির অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মনজুরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে এসএমপি এলাকায় সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে পুরো নিরাপত্তা ব্যবস্থা এসএসএফ’র পরিকল্পনা মোতাবেক করা হবে।

প্রধানমন্ত্রীকে সিলেটে স্বাগত জানাতে প্রস্তুতি সভা করেছে সিলেট মহানগর বিএনপি। সোমবার নগরের দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হলরুমে আয়োজিত সভায় বলা হয়, ওইদিন প্রধানমন্ত্রী তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সিলেট নগরী হয়ে সড়কপথে মৌলভীবাজার যাবেন এবং ফ্যামিলি কার্ড কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর এই সফরকে উৎসবমুখর পরিবেশে সফল করতেই মহানগর বিএনপির এই সভা।

সিলেট মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডা. নাজমুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য দেন- মহানগর বিএনপির সহ-সভাপতি সৈয়দ মঈন উদ্দিন সোহেল, নুরুল মুমিন খোকন, আব্দুল হাকিম, আফজাল হোসেন ও আব্দুর রহিম মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, আব্দুল ওয়াহিদ সুহেল, রেজাউল করিম আলো, আক্তার রশিদ চৌধুরী, মঞ্জুরুল হাসান মঞ্জু ও মতিউল বারী খূর্শেদ।

সভায় সিলেট নগরীর চারটি পয়েন্টে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিটি পয়েন্টে মনিটরিং করার জন্য দুজন সহ-সভাপতি ও দুজন যুগ্ম সাধারণ সম্পাদক উপস্থিত থাকবেন।

চৌকিদেখী পয়েন্টে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবে ৪, ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও স্বেচ্ছাসেবকদল-কৃষকদলসহ অঙ্গ-সহযোগী সংগঠন এবং নেতৃত্ব দেবেন সহ-সভাপতি জিয়াউল গনি, আরিফিন জিল্লুর, সাদিকুর রহমান সাদিক, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মজুমদার ও মাহবুবুল হক চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব।

আম্বরখানা পয়েন্টে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবে ১, ২, ৩, ৮, ৯, ১০, ১১, ১২, ৩৬, ৩৭, ৩৮ ও ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন এবং নেতৃত্ব দেবেন সহ-সভাপতি জিয়াউল হক জিয়া ও মাহবুব কাদির শাহী, যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা বেলায়েত হাসান লিটন, শাহ নেওয়াজ বক্ত তারেক ও মতিউল বারী খুর্শেদ।

Manual7 Ad Code

কুমারপাড়া থেকে নাইরপুল পয়েন্টে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবে ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ৩২, ৩৩, ৩৪ ও ৩৫ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন। নেতৃত্ব দেবেন মহানগর বিএনপির সহ-সভাপতি আমির হোসেন ও সুদীপ রঞ্জন সেন বাপ্পু, যুগ্ম সাধারণ সম্পাদক শুয়াইব আহমদ শোয়েব ও রেজাউল করিম আলো।

Manual4 Ad Code

উপ-শহর রোজভিউ’র সামন থেকে হুমায়ুন রশিদ চত্বর পয়েন্টে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবে ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ৩১, ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ড বিএনপি ও ছাত্রদল-তাঁতীদলসহ অঙ্গ-সহযোগী সংগঠন এবং নেতৃত্ব দেবেন সহ-সভাপতি সৈয়দ মঈন উদ্দিন সোহেল ও আফজাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মনজুরুল হাসান মন্জু, নাদির খান ও আবুল কালাম।

সভায় প্রধানমন্ত্রীর এই সফর উৎসবমুখর পরিবেশ ও সফলভাবে সম্পন্ন করতে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যববদ্ধভাবে কাজ করার আহবান জানান নেতারা।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code