সিলেট নগরীতে অবৈধ ব্যাটারিচালিত যান চলাচল বন্ধে এসএমপি’র গণবিজ্ঞপ্তি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীতে অবৈধ ব্যাটারিচালিত যানবাহনের বিরুদ্ধে আবারও কঠোর অবস্থান নিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
সোমবার (১৫ জুন) এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে মহানগর এলাকায় অবৈধ ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক, মিশুক ও টমটম চলাচলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১২ এপ্রিল প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ব্যাটারিচালিত যানবাহনের মালিক ও চালকদের অনুরোধের প্রেক্ষিতে এবং মানবিক দিক বিবেচনায় মহানগর এলাকায় আটককৃত অবৈধ ব্যাটারিচালিত যানবাহন নির্দিষ্ট শর্তে ছাড় দেওয়া হয়েছিল। তবে এ বছরের ২০ এপ্রিল নতুন নির্দেশনায় জানানো হয়, ওই তারিখের পর থেকে আটক হওয়া কোনো অবৈধ ব্যাটারিচালিত যানবাহন আর ফেরত দেওয়া হবে না এবং বিধি মোতাবেক সেগুলো ধ্বংস করা হবে।
এসএমপির দাবি, এরপরও সিলেট নগরীর বিভিন্ন সড়কে অবৈধ ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক, মিশুক ও টমটম চলাচল অব্যাহত রয়েছে। এতে নগরীতে যানজট বৃদ্ধি পাচ্ছে এবং জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে।
এ অবস্থায় মহানগর পুলিশ সতর্ক করে জানিয়েছে, সিলেট মহানগর এলাকায় কোনো অবৈধ ব্যাটারিচালিত যানবাহন পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
গণবিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed