ফেঞ্চুগঞ্জের হাওরে বজ্রপাতে দুই জেলের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাদের সঙ্গে থাকা আরও একজন জেলে নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলার বাঘমারা পূর্ব কাটুটিলা এলাকার হাওরে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে একটি নৌকায় করে তিন জেলে জুড়ি নদীসংলগ্ন হাওরে মাছ ধরতে যান। দুপুর ১২টার দিকে এলাকায় হঠাৎ বজ্রপাত হলে নৌকায় থাকা দুই জেলে ঘটনাস্থলেই মারা যান। এ সময় তাদের সঙ্গে থাকা অপর একজন হাওরের পানিতে পড়ে নিখোঁজ হন। নিহতরা হলেন, মৌলভীবাজারের জেলার রাজনগর উপজেলার কালারবাজার এলাকার কামালপুর গ্রামের সাবির আলী (৪০) ও হামিদ মিয়া (৪৫)। ফেঞ্চুগঞ্জ থানারRead More



































