শাহজালাল মাজারে প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর মাজারে জেলা প্রশাসনের পক্ষ থেকে দানবাক্স স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৩টার দিকে মাজার প্রাঙ্গণে একটি প্রধান দানবাক্সসহ বিভিন্ন স্থানে আরও কয়েকটি ছোট বাক্স বসানো হয়। বাক্সগুলোর নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
গত শুক্রবার (১২ জুন) সিলেটের ডেপুটি কমিশনার (ডিসি) মো. সারওয়ার আলম শাহজালাল ও শাহপরান মাজার সরেজমিন পরিদর্শন করেন। সেসময় মাজারের দানবাক্সে তালা লাগানোর নির্দেশ দেন তিনি। তারই ধারাবাহিকতায় এবার প্রশাসনের নিজস্ব তত্ত্বাবধানে নতুন দানবাক্স স্থাপন করা হলো।
দীর্ঘদিন ধরেই সিলেটের এই দুই ঐতিহাসিক মাজারের আয়-ব্যয়ের হিসাব নিয়ে প্রশ্ন ছিল। দেশের নানা প্রান্ত থেকে আসা ভক্তরা প্রতিদিন এখানে অর্থ, স্বর্ণালঙ্কার, গবাদিপশুসহ নানা মূল্যবান সামগ্রী দান করেন। কিন্তু সেই বিপুল দানের অর্থ কোথায় যায়, কীভাবে ব্যয় হয় তার সুষ্ঠু কোনো হিসাব কখনো রাখা হয়নি।
পরিকল্পনা মন্ত্রণালয়ের নির্দেশনার পর বিষয়টি নতুনভাবে গুরুত্ব পায়। সিলেট সিটি করপোরেশনের আবেদনের পরিপ্রেক্ষিতে পরিকল্পনা কমিশনের উদ্যোগে আয়োজিত এক সভায় মাজারের আর্থিক ব্যবস্থাপনার অস্বচ্ছতার চিত্র সামনে আসে। পরে জেলা প্রশাসক সারওয়ার আলমের সভাপতিত্বে ওয়াক্ফ এস্টেট, ইসলামিক ফাউন্ডেশন এবং মাজার ও মাদরাসা পরিচালনা কমিটির প্রতিনিধিদের নিয়ে আলাদা সভা অনুষ্ঠিত হয়। সভায় মাজার কর্তৃপক্ষের কাছে হিসাব চাওয়া হলে তাৎক্ষণিকভাবে তা উপস্থাপন করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে সিলেটের ডেপুটি কমিশনার (ডিসি) মো. সারওয়ার আলম বলেন, আগামী এক মাস জেলা প্রশাসনের সমন্বয়ে ওয়াক্ফ এস্টেট ও মাজার কর্তৃপক্ষ যৌথভাবে আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণ করবে। এ সময়ের মধ্যে দানের উৎস, ব্যয়ের খাত ও সামগ্রিক প্রশাসনিক ব্যবস্থাপনার চিত্র পর্যালোচনা করা হবে। ভবিষ্যতে ডিজিটাল পদ্ধতিতে হিসাব সংরক্ষণ ও নিয়মিত অডিটের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান।
Related News
সিলেটে সরকারি জমি থেকে ১২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বিভিন্ন এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের মালিকানাধীনRead More
সিলেটের এক্সেলসিয়র হোটেল অ্যান্ড রিসোর্টে হামলা ভাঙচুর
Manual2 Ad Code ডেস্ক রিপোর্ট: সিলেটের খাদিমপাড়া এলাকায় ‘এক্সেলসিয়র সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট’ (সাবেক জাকারিয়াRead More



Comments are Closed