সিলেটে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় আহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সাতসকালেই দুটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। একটি সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলায় এবং আরেকটি সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুর উপজেলায়।
জানা গেছে, সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার দয়ামীর বাজারের একটু আগে বৃহস্পতিবার (১৮ জুন) ভোর সাড়ে ৫টার দিকে আম ও মাছ এবং পাথরবোঝাই দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় পাথরবোঝাই ট্রাকটি সড়কে উল্টে যায়।
এ দুর্ঘটনায় দুজন আহত হলেও কেউ মারা যাননি। ঘটনার পর সিলেট-ঢাকা মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে প্রায় ৩ ঘণ্টার প্রচেষ্টায় হাইওয়ে ও ওসমানীনগর থানাপুলিশ যান চলাচল স্বাভাবিক করে।
অপরদিকে, একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অটোরিকশা সকাল সাড়ে ৮টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজার সংলগ্ন কাপনা ব্রিজের নিচে পড়ে যায়।
এ দুর্ঘটনায় হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হোসনেয়ারা পারভীনসহ ৩ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।
Related News
ওসমানীনগরে নিখোঁজের ১দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলায় নিখোঁজের একদিন পর মানসিকভাবে প্রতিবন্ধী এক বৃদ্ধের মরদেহ উদ্ধারRead More
সিলেট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার নলজুড়ি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো.Read More



Comments are Closed