ফেঞ্চুগঞ্জের হাওরে বজ্রপাতে দুই জেলের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাদের সঙ্গে থাকা আরও একজন জেলে নিখোঁজ রয়েছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলার বাঘমারা পূর্ব কাটুটিলা এলাকার হাওরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে একটি নৌকায় করে তিন জেলে জুড়ি নদীসংলগ্ন হাওরে মাছ ধরতে যান। দুপুর ১২টার দিকে এলাকায় হঠাৎ বজ্রপাত হলে নৌকায় থাকা দুই জেলে ঘটনাস্থলেই মারা যান। এ সময় তাদের সঙ্গে থাকা অপর একজন হাওরের পানিতে পড়ে নিখোঁজ হন।
নিহতরা হলেন, মৌলভীবাজারের জেলার রাজনগর উপজেলার কালারবাজার এলাকার কামালপুর গ্রামের সাবির আলী (৪০) ও হামিদ মিয়া (৪৫)।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মাহফুজুল করিম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে হাওরে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
তিনি আরও বলেন, নিহত দুই জেলের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের কাজ চলছে।
Related News
ওসমানীনগরে নিখোঁজের ১দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলায় নিখোঁজের একদিন পর মানসিকভাবে প্রতিবন্ধী এক বৃদ্ধের মরদেহ উদ্ধারRead More
সিলেট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার নলজুড়ি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো.Read More



Comments are Closed