মৌলভীবাজার সফরে আসছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: দুই দিনের সরকারি সফরে মৌলভীবাজার আসছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, এমপি এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি।
সফরসূচি অনুযায়ী ১৯ জুন শুক্রবার সকাল ১০:৫০ মিনিটে তাঁরা ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করবেন। পরবর্তীতে বেলা ৩টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ফুলছড়া চা বাগান মাঠে ‘হারমনি ফেস্টিভ্যাল ২০২৬’- এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করবেন এবং বিকাল ৪টায় উৎসবের সাংস্কৃতিক আয়োজন উপভোগ ও ফেস্টিভ্যাল স্টলসমূহ পরিদর্শন করবেন।
সফরের দ্বিতীয় দিন, ২০ জুন শনিবার সকাল ০৮:৩০ মিনিটে তাঁরা কমলগঞ্জ উপজেলার শমসেরনগর এয়ারফিল্ড এলাকায় বিমানবন্দর স্থাপনের সম্ভাব্য সুবিধাদি সশরীরে পরীক্ষা ও পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে বেলা ১২:১৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হতে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন।
মন্ত্রীর একান্ত সচিব মোঃ শফিকুর আলম স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
Related News
কমলগঞ্জে শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্বRead More
শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় সিএনজির ৩ যাত্রী নিহত
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More



Comments are Closed