তাহিরপুরে খেলার মাঠ ও রাস্তা রক্ষার্থে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে খেলার মাঠ ও রাস্তা রক্ষার্থে ফ্যাসিবাদের দোসর নারজেলের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। শনিবার (১১ জুলাই) বিকেলে উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া চকবাজার খেলার মাঠে তিন শতাধিক লোকের উপস্থিতিতে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা তাদের বক্তব্যে বলেন, ঘাগটিয়া চকবাজার খেলার মাঠ ও জনগণের রাস্তাটি ব্রিটিশ আমলে থেকেই ব্যবহার করে আসছেন স্থানীয় জনতা। ঘাগটিয়া মাঠ সুনামগঞ্জ জেলার মধ্যে একটি পরিচিত মাঠ। এ মাঠে বাদাঘাট ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে প্রতিনিয়ত শিশু-কিশোররা এসে খেলাধুলা করে আসছেন। ব্রিটিশ আমল থেকেই ঘাগটিয়া খেলার মাঠ ও জনগণের যাতায়াতের ব্যবহার করে আসছেন। পাকিস্তান আমলেওRead More



































