Main Menu

সিলেটে আবাসিক হোটেল থেকে নারীসহ আটক ৪, সিলগালা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের জিন্দাবাজার এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (এসএমপি ডিবি)। একই সাথে অসামাজিক কার্যক্রম পরিচালনার দায়ে হোটেলটি সিলগালা করে দেওয়া হয়েছে।

​শনিবার (১১ জুলাই) দুপুরে জিন্দাবাজার পয়েন্ট সংলগ্ন ‘উবাহাটা রেস্ট হাউজ (আবাসিক)’ নামের হোটেলে এই অভিযান চালানো হয়।

​আটকরা হলেন- নূর হোসেন (৩০), আবুল কাশেম (৩০), ​আরিফ খান (২০) ও কাকলি দাস (২৭)।

​ডিবি পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বেলা ২টার দিকে জিন্দাবাজারের ওই আবাসিক হোটেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মহানগর গোয়েন্দা পুলিশ। অভিযানকালে অসামাজিক ও অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার হাতেনাতে অভিযোগে ৩ জন পুরুষ ও ১ জন মহিলাসহ মোট ৪ জনকে আটক করা হয়। পরে অসামাজিক কার্যক্রম পরিচালনার অপরাধে হোটেলটি সিলগালা করে দেয় পুলিশ।

​এই ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের এবং আটকদের বিরুদ্ধে আইনানুগ ব‍্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed