জৈন্তাপুরে অন্তঃস্বত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে ঝুলন্ত অবস্থায় তিন মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১১ জুলাই) আনুমানিক ১০টার দিকে বসতঘর থেকে পুলিশ এই মরদেহ উদ্ধার করে।
নিহত ওই গৃহবধূ ফারজানা আক্তার শিমু (২৩)। তিনি জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়নের রুপচেং উত্তর মহল্লার রাসেল আহমদের স্ত্রী।
পরিবারের বরাতে পুলিশ জানায়, শনিবার (১১ জুলাই) আনুমানিক ১০টার দিকে রাসেল আহমদের বসতঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় শিমুর লাশ উদ্ধার করা হয়। মরদেহটি উদ্ধার হওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত বিশ্লেষন করে এবং ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করে। এই ঘটনায় ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী রাসেল আহমদ (২৮) ও শাশুড়িকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের পরিবার এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করেছে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
Related News
সিলেটে বাড়ির পাশে যুবদল নেতা খুন, গুরুতর আহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে বদরুল আলম (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।Read More
জৈন্তাপুরে প্রবাসীকল্যাণ মন্ত্রীর সভায় হট্টগোল, ছাত্রদল নেতা বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হকRead More



Comments are Closed