Main Menu

সিলেটে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব শুরু ১৬ জুলাই

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সুপ্রাচীনকাল ধরে চলে আসা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেব, বলদেব ও সুভদ্রা মহারাণীর রথযাত্রা মহোৎসব ১৬ জুলাই বৃহস্পতিবার দুপুর আড়াইটায় অনুষ্ঠিত হবে। উল্টো রথযাত্রা মহোৎসব আগামী ২৪ জুলাই শুক্রবার দুপুর আড়াইটায় অনুষ্ঠিত হবে। রথযাত্রা মহোৎসবকে কেন্দ্র করে সিলেটে ৯ দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সিলেট নগরের রিকাবীবাজারস্থ রথযাত্রা প্রাঙ্গণে সিলেটের ২৫টি দেবালয় ও মন্দির রথযাত্রা নিয়ে সমবেত হয়ে রথযাত্রা উদ্যাপন করবে আগামী ১৬ জুলাই বৃহস্পতিবার। এদিন রথযাত্রা প্রাঙ্গণে শ্রীশ্রী জগন্নাথদেব, বলদেব, সুভদ্রা মহারাণীর পূজা, আরতী, হরিনাম সংকীর্ত্তন, মহাপ্রসাদ বিতরণ, হরিলুট ও ভক্তিমূলক সঙ্গীতসহ নানা আচার সম্পন্ন হবে।

Manual7 Ad Code

এই মহোৎসব উপলক্ষে নগরের রিকাবীবাজার রথযাত্রা প্রাঙ্গণে ৯ দিনব্যাপী বসবে মেলা। এই মেলায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী রকমারি পণ্যের পসরা বসে। রথযাত্রায় অগণিত শিশু-কিশোর, নারী-পুরুষ, দর্শনার্থী ও পুণ্যার্থীদের পদচারণায় এক মিলনমেলায় পরিণত হয়।

Manual5 Ad Code

সিলেটের রিকাবীবাজারের রথযাত্রা প্রাঙ্গণের ব্যবস্থাপনায় প্রতি বছর সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটি দায়িত্ব পালন করে। সহযোগিতায় সিলেট সিটি কর্পোরেশন নিয়োজিত থাকে। এবারও রথযাত্রা সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটি ও সিলেট সিটি কর্পোরেশন অনেক পদক্ষেপ গ্রহণ করেছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থায় প্রতিটি রথ মন্দির থেকে আনা-নেওয়া করা হবে।

রথযাত্রা মহোৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ১১টায় সিলেটের পুলিশ কমিশনার কার্যালয়ে সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটিসহ বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

সভায় সভাপতিত্ব করেন- সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম। মতবিনিময়সভায় রথযাত্রা মহোৎসবকে সফল ও সার্থক করতে ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

Manual7 Ad Code

এবার রথযাত্রায় অংশগ্রহণকারী মন্দির ও দেবালয়গুলো হলো- শ্রীশ্রী কৃষ্ণ বলরাম জিউর আখড়া, লামাবাজার; শ্রীশ্রী জগন্নাথ জিউর মন্দির, আম্বরখানা; শ্রীশ্রী রাধাকৃষ্ণ জগবন্ধু বিগ্রহ মন্দির, শিবগঞ্জ; শ্রীশ্রী নৃসিংহ জিউর দেবতা, কালীঘাট; শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভু জিউর মন্দির, রাজবাড়ী, মির্জাজাঙ্গাল; শ্রীশ্রী জগন্নাথ জিউর আখড়া, নয়াবাজার; আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন), যুগলটিলা; শ্রীশ্রী জগন্নাথ মন্দির, নরসিংটিলা; শ্রীশ্রী জগন্নাথ জিউর আখড়া, কালীঘাট; শ্রীশ্রী মহাপ্রভু মন্দির, নরসিংটিলা; লালাদিঘিরপাড় মণিপুরীপাড়া মহাপ্রভুর মন্দির; লালাদিঘীরপাড়; শ্রীশ্রী মহাপ্রভু মন্দির, সাগরদিঘিরপাড়; শ্রীশ্রী গোপীনাথ জিউর আখড়া, মাছিমপুর; শ্রীশ্রী জগন্নাথ মন্দির, বড়বাজার; শ্রীশ্রী জগন্নাথ জিউর আখড়া, সুবিদবাজার; শ্রীশ্রী মহাপ্রভু জিউর আখড়া, লামাবাজার; শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির, দক্ষিণ কাছ; শ্রীশ্রী জগন্নাথ জিউর আখড়া, জিন্দাবাজার; শ্রীশ্রী ব্রজনাথ জিউর মন্দির, শিবগঞ্জ; নিম্বার্ক আশ্রম, মির্জাজাঙ্গাল; সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটি, লামাবাজার ও শ্রীশ্রী মহাপ্রভু আখড়া, পনিটুলা; শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির, বহর নোয়াগাঁও; শ্রীশ্রী রাধামাধব জিউর মন্দির, ইসকন, কৃষ্ণপুর, গোটাটিকর ও শ্রীশ্রী মহাপ্রভুর আখড়া, আখালিয়া, নতুন বাজার, সিলেট।

শ্রীশ্রী জগন্নাথদেব, বলদেব, সুভদ্রা মহারাণীর রথযাত্রা উপলক্ষে সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি এল প্রশান্ত কুমার সিংহ বলেন, ‘রথযাত্রা মহোৎসব সনাতন ধর্মাবলম্বীদের প্রাণের উৎসব। এই উৎসব যথাযথ ধর্মীয় নিয়মে আনন্দমুখর করতে আমরা পুণ্যভূমি সিলেটবাসীর সার্বিক সহযোগিতা চাই। রথযাত্রা মহোৎসব সকলের অংশগ্রহণে সুষ্ঠু, সুন্দর ও সার্থক হোক- এটাই প্রত্যাশা।’

সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নৃপেন্দ্র সিংহ বলেন, ‘আমরা প্রত্যেক বছর যথাযথ আচার অনুষ্ঠানাদির মাধ্যমে ভগবান শ্রীশ্রী জগন্নাথদেব, বলদেব, সুভদ্রা মহারাণীর রথযাত্রা মহোৎসব উদযাপন করি। এই আয়োজন সকল মানুষের অংশগ্রহণে চমৎকার এক মিলনমেলায় পরিণত হয়। থাকে আনন্দমুখর পরিবেশ।’-বিজ্ঞপ্তি

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code