বিয়ানীবাজারে ক্রেতার ঘুষিতে প্রাণ গেল ব্যবসায়ীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ক্রেতার ঘুষিতে প্রাণ হারিয়েছেন এক ব্যবসায়ী।
শনিবার (১১ জুলাই) রাত ৮টার উপজেলার বিবিরাই বাজারে এ ঘটনা ঘটে।
নিহত আলী হোসেন (৩৮) বিয়ানীবাজার উপজেলার বিবিরাই বাজারের ব্যবসায়ী ও বিবিরাই পশ্চিমপাড় গ্রামের নজির উদ্দিনের ছেলে।
অভিযুক্ত শাহিনুর রহমান (৩৩) একই গ্রামের ময়না মিয়ার ছেলে।
স্থানীয় সুত্রে জানা গেছে, পাওয়ার ট্রিলারচালক শাহিনুর রহমান শনিবার রাতে ডিজেল কিনতে আলী হোসেনের দোকানে যান। ডিজেল নেওয়ার সময় দোকানদার তার কাছে পূর্বের বকেয়া পাওনা টাকা চান। এ নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে শাহিনুর রহমান উত্তেজিত হয়ে আলী হোসেনের নাকে ঘুষি মারেন। এতে ঘটনাস্থলেই আলী হোসেন মারা যান।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি )আবু জাফর মোহাম্মদ মাহফুজুল করিম বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।
Related News
সিলেটে বাড়ির পাশে যুবদল নেতা খুন, গুরুতর আহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে বদরুল আলম (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।Read More
জৈন্তাপুরে প্রবাসীকল্যাণ মন্ত্রীর সভায় হট্টগোল, ছাত্রদল নেতা বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হকRead More



Comments are Closed