কুষ্টিয়ায় বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত ২৫

বৈশাখী নিউজ ডেস্ক: কুষ্টিয়ার খোকসায় যাত্রীবাহী বাস ও ডাম্পট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ২০ জন। ঘটনাস্থলেই নিহত যুবক নাবিল হোসেন (২৮) খোকসার কমলাপুরের জুনাইয়েদ হোসেনের ছেলে। নিহত অন্য একজন নারী ও একজন পুরুষের পরিচয় পাওয়া যায়নি। আহতরা উপজেলা ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয়রা জানান, শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের খোকসা উপজেলার শিমুলিয়া কুঠিপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। যাত্রীবাহী বাসটি কুষ্টিয়ার দিকে যাচ্ছিল, আর বালুভর্তি ডাম্পট্রাক রাজবাড়ির দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগামী ডাম্পট্রাক সামনে থেকে বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ২ জন মারা যান। হাসপাতালে নেওয়ার পথেRead More



































