শনিবার খোলা থাকবে ব্যাংক
বৈশাখী নিউজ ডেস্ক: ঈদুল আজহা উপলক্ষে লেনদেন সহজ করতে শনিবার (২৩ মে) ব্যাংক খোলা থাকছে। পরদিন ২৪ মে রোববারও ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম চলবে।
গত ১৮ মে বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে জানায়, ঈদুল আজহার আগে আর্থিক লেনদেন ও তৈরি পোশাক শ্রমিকদের বেতন পরিশোধ সহজ করতে দেশের সব ব্যাংকের শাখা ও উপশাখা ২৩ ও ২৪ মে নিয়মিত ব্যাংকিং সময়সূচি অনুযায়ী খোলা থাকবে।
তবে ২৫-৩১ মে পর্যন্ত ব্যাংকগুলো ঈদের ছুটিতে বন্ধ থাকবে। সরকারের ঈদুল আজহা সংক্রান্ত ছুটির ঘোষণার পর এ নির্দেশনা জারি করা হয়।
« ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল (Previous News)
(Next News) মৌলভীবাজারে বাসার ছাদ থেকে পড়ে কিশোরীর মৃত্যু »
Related News
আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন নকশার নোট
বৈশাখী নিউজ ডেস্ক: দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন নকশার ২০ ওRead More
দেশের বাজারে আরো কমল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: ১৩ দিনে সপ্তমবারের মতো দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনRead More



Comments are Closed