Main Menu

মৌলভীবাজারে বজ্রপাতে দুইজনের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার জেলার রাজনগর ও কমলগঞ্জে বজ্রপাতে দুজন মারা গেছেন। শুক্রবার (২২ মে) দুপুরে পৃথক সময়ে এ ঘটনা দুটি ঘটে।

রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নে বজ্রপাতে নিহত তালেব মিয়া (৪০) কামারচাক ইউনিয়নের ভোলানগর গ্রামের আইয়ুব মিয়ার ছেলে।

কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নে মারা যাওয়া স্বপন মুন্ডা দেওড়াছড়া চা বাগানের বেমারি টিলার বাসিন্দা।

পুলিশ জানায়, দুপুর ১২টা থেকে কয়েক ঘণ্টা মৌলভীবাজারে বৃষ্টি ও বজ্রপাত হয়। বজ্রপাতে রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের কৃষক তালেব মিয়া ধান কাটছিলেন। এসময় তার উপরেই বজ্রপাত হয় এবং তিনি ঘটনাস্থলেই মারা যান।

অপরদিকে কমলগঞ্জ উপজেলার রাবার বাগানে কাজ করার সময়ে বজ্রপাতে মারা গেছেন স্বপন মুন্ডা নামের ব্যক্তি।

দুই থানাপুলিশ মৃত্যু দুটির বিষয় নিশ্চিত করেছে।

Share





Related News

Comments are Closed