সিলেটে শিশুকন্যাকে গলা কেটে হত্যা করলেন মা!
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটর জালালাবাদ থানাধীন কালারুকা এলাকায় দেড় বছরের কন্যাশিশুকে গলাকেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় শিশুটির মা সুবিনা বেগম (২৫)কে আটক করেছে পুলিশ। শুক্রবার (২২ মে) ভোরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম মাইমুনা জান্নাত তোহা। বয়স ১ বছর ৮ মাস। সে সদর উপজেলার কালারুকা গ্রামের বাসিন্দা। এ ঘটনায় শিশুটির মা সুবিনা বেগমকে (২৫) আটক করা হয়েছে। তিনি একই এলাকার আমির আলীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে শিশুটির বাবা ফজরের নামাজ আদায়ের জন্য বাড়ি থেকে বের হন। এ সময় ঘরের ভেতরে থাকা দা দিয়ে নিজের দেড় বছরের মেয়েকে গলাকেটে হত্যা করেন মা সুবিনা বেগম। নামাজ থেকে ফিরে শিশুটির বাবা আমির আলী ঘরে ফিরে শিশুর মরদেহ দেখতে পান।
পরে খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। একইসঙ্গে অভিযুক্ত মাকেও আটক করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (উত্তর) সাইফুল ইসলাম বলেন, সুবিনা তাৎক্ষণিকভাবে পুলিশের কোনো প্রশ্নের জবাব দেননি। তিনি স্বাভাবিক হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তখন জানা যাবে এ ঘটনার সাথে অন্য কোনো বিষয় আছে কি না। প্রাথমিকভাবে জানা গেছে তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং চিকিৎসা নিচ্ছিলেন।
এ ঘটনায় আটক সুবিনার বিরুদ্ধে তোহার বাবা বাদী হয়ে মামলা করলে তা হত্যা মামলা হিসেবে গ্রহণ করবে পুলিশ।
শিশুটির বাবা আমীর আলী বলেন, ফজরের আজানের সময় শিশু তোহা ঘুম থেকে উঠলে তিনি তার স্ত্রীকে উঠে নামাজ পড়তে বলে চলে যান মসজিদে। নামাজ শেষে তার ছোট ছেলে গিয়ে বাবাকে তোহার গলা কেটে ফেলার খবরটি জানায়। তিনি আসার আগে প্রতিবেশীদের জড়ো করে তাদের বড় ছেলে।
তিনি বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আত্মীয় স্বজনদের সাথে পরামর্শ করে পরবর্তীতে সিদ্ধান্ত নিবে পরিবার, বলছেন তোহার বাবা।
জালালাবাদ থানার ওসি মো. শামসুল হাবিব জানান, ভোর পাঁচটার দিকে আমীর আলী মসজিদে নামাজে ছিলেন। এই সময় মা বটি দা দিয়ে গলা কেটে শিশুটিকে হত্যা করেন। শিশুহত্যার ঘটনায় মা সুবিনা বেগম (২৫)কে আটক করা হয়েছে। পরিবারের দাবি, সুবিনা বেগম মানসিক রোগে আক্রান্ত। তবে ঘটনাটির প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
Related News
হাফিজ মাছুম আহমদ দুধরচকী’র জাতীয় পদক গ্লোবাল পিস অ্যাওয়াড লাভ
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগেRead More
সিলেটে তেমুখীতে জামায়াতের সহযোগী সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুলRead More



Comments are Closed