সিলেটে রেললাইন থেকে নারীর কাটা মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার পারাইচক এলাকায় রেললাইন থেকে এক নারীর কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ মে) বেলা ১১টার দিকে স্থানীয়দের জানানোর ভিত্তিতে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহত নারীর বয়স আনুমানিক ৩৫ বছর। স্থানীয়দের বক্তব্য, তিনি ভবঘুরে ছিলেন। পুলিশ ধারণা করছে এটি একটি দুর্ঘটনা হতে পারে।
এ তথ্যটি নিশ্চিত করেন সিলেট রেলওয়ে থানার কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কুদ্দুস বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হবে এবং পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। খবর পেয়ে পিবিআই-এর একটি দলও ঘটনাস্থলে গেছেন।
Related News
জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে সুমন ও সুইট প্রেরণার উৎস: বাসদ
বৈশাখী নিউজ ডেস্ক: সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট জেলা শাখার সাবেক সাধারণ কমরেড শফিকুর রহমান সুমনRead More
সিলেটকে দেশের অন্যতম সবজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে গড়ে তোলা হবে: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: কৃষির আধুনিকায়ন, বছরজুড়ে পরিকল্পিত সবজি উৎপাদন, উন্নত সংরক্ষণব্যবস্থা ও আন্তর্জাতিক বাজারে রপ্তানিরRead More



Comments are Closed