সিলেটে কাভার্ডভ্যান ভর্তি ভারতীয় পণ্যসহ আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানা দর্শনদেউড়ি এলাকায় অভিযান চালিয়ে কাভার্ডভ্যান ভর্তি বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ ১ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ৬টার দিকে হযরত শাহজালাল (র.) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মো. আবদুল আজিজের নেতৃত্বে অভিযান চালিয়ে এসব পণ্য আটক করা হয়।
এসএমপি সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে নগরীর আম্বরখানা সংলগ্ন দর্শনদেউরী এলাকায় চেকপোষ্ট পরিচালনা করে কাভার্ডভ্যানটি আটক করা হয়। এসময় ভ্যান থেকে ৬০ বস্তায় ১৮০০ কেজি জিরা ও ১৫ বস্তায় ৭৫০ কেজি চাপাতা উদ্ধার করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় সোয়া ১১ লাখ টাকা। এসময় একজনকে আটক করা হয়।
আটককৃত আবদুস শুকুর (৩৫) সিলেটের জৈন্তাপুর উপজেলার উপর সামপুর গ্রামের মৃত আইয়ূব আলীর ছেলে।
এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, চোরাইপণ্য জব্দের পাশাপাশি ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের মামলায় আটককৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Related News
চাঁদনীঘাট-ঝালোপাড়া সড়কে ভারী যানবাহন চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর ক্বিন ব্রিজের দক্ষিণ মোড় হয়ে চাঁদনীঘাট-ঝালোপাড়া সড়কেRead More
প্রবাসীবান্ধব বিমানসেবা সম্প্রসারণে সরকার কাজ করছে: বিমানমন্ত্রী
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দীর্ঘ প্রতীক্ষিত ম্যানচেস্টার-সিলেট সরাসরি ফ্লাইটRead More



Comments are Closed