Main Menu

র‍্যাব সদস্য ইমনের বাড়িতে মাতম, ৩ মাসে স্বামী হারা নববধু

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ছিনতাইকারী ও মাদকসেবীর ছুরিকাঘাতে নিহত র‍্যাব-৯ এর সদস্য ইমন আচার্যের বাড়িতে চলছে শোকের মাতম।

Manual8 Ad Code

তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের আশ্চর্য পাড়ায়।

জানা গেছে, ইমন মাত্র ৩ মাস আগে বিয়ে করেন। স্বামীর মৃত্যুর খবরে বার বার মূর্ছা যাচ্ছেন স্ত্রী। মা-বাবা পাগলপ্রায়।

নিহতের কাকা হাটহাজারী উপজেলার কাটিরহাট পশ্চিম ধলই উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক প্রাণজিৎ আচার্য স্থানীয় সাংবাদিকদের বলেন- ইমন আচার্য মাত্র তিন মাস আগে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। কয়েকদিন আগে সে গ্রামের বাড়িতে এসেছিল, এরপর আবার কর্মস্থল সিলেটে ফিরে যায়।

নিহতের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে বাবা-মা, স্ত্রী, ভাই-বোন ও আত্মীয়-স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে উঠে।

স্থানীয় বাসিন্দারা জানান, ইমন আচার্য ছিলেন মিশুক প্রকৃতির ও সদা হাস্যোজ্জ্বল একজন মানুষ।

জানা যায়, শুক্রবার (২২ মে) সকালে তিনি একটি কাজে গিয়েছিলেন সিলেট কোতোয়ালি থানায়। বেলা সাড়ে ১১টার দিকে ফিরছিলেন হেঁটে হেঁটে। এসময় টহলরত পুলিশ দেখে এক মাদক কারবারি ও ছিনতাইকারী দৌঁড় দেয় তাঁর পাশ দিয়েই। তৎক্ষণাৎ পুলিশকে সহযোগিতা করতে গিয়ে আসাদুল আলম বাপ্পী নামে ওই ছিনতাইকারীকে আটকান তিনি। কিন্তু ছিনতাইকারী আটক থেকে বাঁচতে ছুরিকাঘাত করে বসে, সরাসরি ইমনের বুকের বাম পাশে। ফলে অকালে ঝরে যায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ এ কনস্টেবল পদে কর্মরত থাকা ইমন আচার্যের প্রাণ।

Manual4 Ad Code

ঘটনার পরপরই পুলিশ ধাওয়া দিয়ে ঘাতক আসাদুল আলম বাপ্পীকে আটক করে পুলিশ। এবং তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে। সে সিলেট নগরীর কাজিরবাজার এলাকার আবুল হোসেনের ছেলে। চিহ্নিত মাদক কারবারি ও ছিনতাইকারী সে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার পর পালিয়ে যাওয়ার সময় অভিযুক্ত যুবক তোপখানা এলাকার একটি বাসায় ঢুকে এক শিশুকে জিম্মি করার চেষ্টা করে। পরে পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে শিশুটিকে উদ্ধার করা হয়।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ শনিবার (২৩ মে) সকালে জানান- ময়না তদন্ত শেষে লাশ বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। সঙ্গে পরিবারের সদস্যরা ছাড়াও ব্যাটালিয়ন রয়েছে।

Manual2 Ad Code

তিনি জানান- এ ঘটনায় নিহত ইমন আচার্যের ভাই সুজিত আচার্য বাদী হয়ে একজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। মামলার প্রধান আসামি সিলেট নগরীর কাজিরবাজার মোগলটুলা এলাকার আবুল হোসেনের ছেলে আসাদুল আলম বাপ্পি (২২)।

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code