কোম্পানীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত অন্তত ১০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় প্রতিপক্ষের হামলায় আবুল হোসেন নামে এক যুবক গুরুতর আহত হওয়ার ঘটনায় দুই গ্রামে ফের উত্তেজনা ও সংঘর্ষের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (২২ মে) বিকেল ৫টা থেকে খাগাইল ও গৌরীনগর গ্রামে এ উত্তেজনা ছড়িয়ে পড়ে।
আহত আবুল হোসেন (৪০) উপজেলার গৌরীনগর গ্রামের আকরম আলীর ছেলে। তিনি পেশায় ট্রাকচালক বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার খাগাইল বাজারের গরুর হাটে গরু বেঁধে রাখা নিয়ে খাগাইল ও গৌরীনগর গ্রামের দুই ব্যক্তির মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। এর জেরে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আবুল হোসেন সিলেটের ধোপাগুল এলাকা থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলার শিকার হন। হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে তাকে বেধড়ক মারধর করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায় বলে অভিযোগ উঠেছে।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করেন। শুক্রবার বিকেল ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়ে।
তবে পুলিশ জানিয়েছে, আবুল হোসেন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার পর গৌরীনগর গ্রামের লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠে। একপর্যায়ে খাগাইল গ্রামের কয়েকটি ঘরবাড়িতে হামলার ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন। এতে এলাকায় নতুন করে উত্তেজনা দেখা দেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন চন্দ্র বলেন, ‘খাগাইল ও গৌরীনগর গ্রামবাসীর সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি কিছুটা শান্ত করে। বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক রয়েছে।’
Related News
সিলেটে বাড়ির পাশে যুবদল নেতা খুন, গুরুতর আহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে বদরুল আলম (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।Read More
জৈন্তাপুরে প্রবাসীকল্যাণ মন্ত্রীর সভায় হট্টগোল, ছাত্রদল নেতা বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হকRead More



Comments are Closed