র্যাব সদস্য ইমনের বাড়িতে মাতম, ৩ মাসে স্বামী হারা নববধু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ছিনতাইকারী ও মাদকসেবীর ছুরিকাঘাতে নিহত র্যাব-৯ এর সদস্য ইমন আচার্যের বাড়িতে চলছে শোকের মাতম। তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের আশ্চর্য পাড়ায়। জানা গেছে, ইমন মাত্র ৩ মাস আগে বিয়ে করেন। স্বামীর মৃত্যুর খবরে বার বার মূর্ছা যাচ্ছেন স্ত্রী। মা-বাবা পাগলপ্রায়। নিহতের কাকা হাটহাজারী উপজেলার কাটিরহাট পশ্চিম ধলই উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক প্রাণজিৎ আচার্য স্থানীয় সাংবাদিকদের বলেন- ইমন আচার্য মাত্র তিন মাস আগে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। কয়েকদিন আগে সে গ্রামের বাড়িতে এসেছিল, এরপর আবার কর্মস্থল সিলেটে ফিরে যায়। নিহতের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে বাবা-মা, স্ত্রী, ভাই-বোন ও আত্মীয়-স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে উঠে।Read More



































