ফেঞ্চুগঞ্জে এসএসসি পরীক্ষার্থী তরুণীকে অপহরণের অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষার্থী এক তরুণীকে অপহরণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলায় অভিযুক্ত ফরিদ মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২৪) উপজেলার রাজনপুর গ্রামে ভাড়া বাসায় থাকেন এবং ফেঞ্চুগঞ্জ বাজারে জুতার দোকানের কর্মচারী।
মামলার বাদী উপজেলার কুশিয়ারা ইউনিয়নের কুতুবপুর গ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে মো. আবু তায়েফ (২২) অভিযোগে উল্লেখ করেন, তার নাবালিকা ছোট বোন চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী। গত ১৭ মে সকালে তাকে পরীক্ষার জন্য ফেঞ্চুগঞ্জ উপজেলার কাসিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়।
পরে দুপুরে পরীক্ষা শেষে তাকে আনতে গিয়ে জানতে পারেন, সে কেন্দ্র থেকে বের হয়ে নিখোঁজ হয়েছে।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে বোনের এক সহপাঠীর মাধ্যমে জানতে পারেন যে, সাইফুলের সাথে তার বোনের গত এক মাস থেকে প্রেমের সম্পর্ক রয়েছে।
বিভিন্ন সময় সাইফুলকে তাদের পশ্চিম বাজারের ভাড়া বাসার সামনে ঘুরাঘুরি করতে দেখতেন বলে অভিযোগে উল্লেখ করেছেন বাদি।
বাদীর অভিযোগ, সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে তার নাবালিকা বোনকে বিভিন্নভাবে ভুল বুঝিয়ে ও প্রলোভন দেখিয়ে আসছিল। একপর্যায়ে সাইফুল তার ভগ্নিপতি জহির মিয়ার সহযোগিতায় তাকে অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় তিনি তার বোনকে দ্রুত উদ্ধার এবং অভিযুক্ত সাইফুল ইসলাম ও জহির মিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন মামলার বাদি মো. আবু তায়েফ।
এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির জানান, বাদির লিখিত অভিযোগ অপহরণ মামলা হিসেবে রুজু করা হয়েছে। অভিযুক্তরা স্থান পরিবর্তন করছে, তবে পুলিশি ট্র্যাকিং অব্যাহত আছে। তিনি বলেন, ভিকটিমকে উদ্ধারে এবং অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
Related News
সিলেটে বাড়ির পাশে যুবদল নেতা খুন, গুরুতর আহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে বদরুল আলম (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।Read More
জৈন্তাপুরে প্রবাসীকল্যাণ মন্ত্রীর সভায় হট্টগোল, ছাত্রদল নেতা বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হকRead More



Comments are Closed