ইন্দোনেশিয়ায় বিনামূল্যের স্কুলের খাবার খেয়ে অসুস্থ প্রায় ২ হাজার

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর অন্যতম প্রধান উদ্যোগ ‘বিনা মূল্যের পুষ্টিকর খাবার’ কর্মসূচির খাবার খেয়ে চলতি সপ্তাহে প্রায় ২ হাজার মানুষ অসুস্থ হয়েছেন। আক্রান্তদের বেশিরভাগই শিক্ষার্থী। শনিবার (৫সেপ্টেম্বর) দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। কর্মকর্তাদের তথ্যমতে, মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে পূর্ব জাভা, মধ্য জাভা, পশ্চিম সুমাত্রা, আচেহ ও দক্ষিণ সুলাওয়েসি প্রদেশে এসব ঘটনা ঘটে। কর্মসূচির আওতায় দেওয়া খাবার খেয়ে প্রায় ১ হাজার ৯৫০ শিক্ষার্থী, শিক্ষক ও ইসলামিক বোর্ডিং স্কুলের শিক্ষার্থী অসুস্থ হয়েছেন। ইন্দোনেশিয়ায় কর্মসূচিটি ‘এমবিজি’ নামে পরিচিত। সবচেয়ে বেশি মানুষ অসুস্থ হয়েছেন মধ্য জাভার রেম্বাং এলাকায়। স্থানীয় স্বাস্থ্য বিভাগের প্রধান আলি শিয়োফি জানান, রেম্বাংয়ের একটি সরকারি উচ্চবিদ্যালয়ের ৭৫২ শিক্ষার্থী ওRead More



































