নেপালে মৃতের সংখ্যা বেড়ে ১২০৪
আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালে নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ২০৪ জনে দাঁড়িয়েছে। বন্যাকবলিত এলাকায় উদ্ধার ও তল্লাশি অভিযান জোরদার করার পাশাপাশি লাশের দ্রুত সৎকারের প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন। নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিআরআরএমএ) সর্বশেষ তথ্যের ভিত্তিতে এ চিত্র সামনে এসেছে।
বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানী কাঠমান্ডুতে আয়োজিত নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লোক বাহাদুর ছেত্রী আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য নিশ্চিত করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও উদ্ধারকর্মীরা দিনরাত অভিযান চালিয়ে যাচ্ছেন। এ পর্যন্ত বন্যা অঞ্চলগুলো থেকে মোট ১১ হাজার ৯৯৩ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে প্রায় ৩ হাজার ৯০০ মানুষের সঙ্গে এখনো যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে প্রশাসন। নিখোঁজ মানুষদের দ্রুত শনাক্ত করার উদ্দেশ্যে তাদের স্বজন ও নিকটাত্মীয়দের অবিলম্বে ডিএনএ নমুনা জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
মহারাজগঞ্জের নেপাল পুলিশ হাসপাতাল বা যেকোনো জেলা পুলিশ কার্যালয়ে এ নমুনা দেওয়া যাবে।
দুর্গত এলাকাগুলোতে নেপাল সেনাবাহিনী, সশস্ত্র পুলিশ বাহিনী ও সাধারণ পুলিশের পাশাপাশি আন্তর্জাতিক বিশেষজ্ঞ দল উদ্ধারকাজ পরিচালনা করছে। ভারত, চীন ও দক্ষিণ কোরিয়ার বিশেষ রেসকিউ টিম ল্যাংটাং, চিলিমে ও আপার ত্রিশূলীর মতো দুর্গম পার্বত্য অঞ্চল ও জলবিদ্যুৎ প্রকল্পের কাদা-পাথর সরানোর কাজ চালিয়ে যাচ্ছে।
এখন পর্যন্ত ৩০০ জনের বেশি বিদেশি নাগরিককে উদ্ধার করা সম্ভব হলেও বিশ্বের ৩৪টি দেশের প্রায় ৫৯০ জন বিদেশি পর্যটক ও নাগরিক এখনো নিখোঁজ রয়েছেন। উদ্ধারকাজের গতি বাড়াতে সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে বলে নিশ্চিত করেছে দেশটির সরকার।
Related News
ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তান অঞ্চলে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (১৭ অক্টোবর) স্থানীয়Read More
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, প্রাণ গেল ৩ শিশু ও শিক্ষকের
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের ব্যান্ড শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় তিন শিশুসহ চারজনRead More



Comments are Closed