সুনামগঞ্জের দোয়ারাবাজারে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২২
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজারে পূর্ব বিরোধের জের ধরে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ উভয় পক্ষের অন্তত ২২ জন আহত হয়েছেন। সংঘর্ষের খবর পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে দোয়ারাবাজার সদর ইউনিয়নের পশ্চিম নৈনগাঁও ও নৈনগাঁও মাঝপাড়ার মধ্যবর্তী সংযোগ ব্রিজের ওপর এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চলে আসা পূর্ব বিরোধের জের ধরে পশ্চিম নৈনগাঁও গ্রামের সুনু মিয়ার ছেলে মো. শামীম মিয়া (৩০) এবং নৈনগাঁও মাঝপাড়ার আবুল খয়েরের ছেলে মো. সেলিম মিয়া (৪০)-এর সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের প্রায় ৬০ থেকে ৭০ জন লোক ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘাতের সৃষ্টি করে।
সংঘর্ষে পশ্চিম নৈনগাঁও গ্রামের মো. শামীম মিয়া (৩০), মইন উদ্দিন (৬০), ফয়েজ মিয়া (২০), খলিল মিয়া (১৮), আঙ্গুর মিয়া (৫০), সোহেল মিয়া (১৩), বাবুল মিয়া (৩৫) ও ফুলতারা বেগম এবং নৈনগাঁও মাঝপাড়ার মো. সেলিম মিয়া (৪০), নিজাম উদ্দিন (৩৫), লিয়াকত আলী, আল আমিন (৩০), রহিমা বেগম (৩০), ফরিদ মিয়া (৩০) ও জহুর আলী (৪০)-সহ উভয় পক্ষের অন্তত ২২ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।
খবর পেয়ে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তরিকুল ইসলাম তালুকদারের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ তথ্য নিশ্চিত করে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার বলেন, ‘সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
Related News
সুনামগঞ্জে অনুমোদনহীন ৩ স্লিপার বাসের মালিককে জরিমানা
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে অনুমোদনহীনভাবে বাসের আসন পরিবর্তন করে স্লিপার কোচ পরিচালনাRead More
সুনামগঞ্জে লাশবাহী অ্যাম্বুলেন্স খাদে, নারী-শিশুসহ আহত ১৩
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদী থেকে মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে সুনামগঞ্জ-সিলেট সড়কেরRead More



Comments are Closed