Main Menu

ভাড়া বাসা থেকে নবজাতকসহ ৩ জনের মরদেহ উদ্ধার

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার আশুলিয়ায় একটি ভাড়া বাসা থেকে অজ্ঞাতনামা এক নারী, পুরুষ ও সদ্য ভূমিষ্ঠ হওয়া নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে সাভারের আশুলিয়ার মধ্য জামগড়া এলাকার হযরত আলীর মালিকানাধীন বাড়ির ৪র্থতলা ভাড়া বাসার ২য় তলা তাদের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে নিহতদের মধ্যে স্বামী-স্ত্রী ও তাদের শিশু সন্তান রয়েছে।

Manual4 Ad Code

নিহত অজ্ঞাত পুরুষের গলায় গামছা পেঁচানো থাকায় ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।

শনিবার (৫ সেপ্টেম্বর) ‎স্থানীয়রা জানান, ওই কক্ষের দরজা-জানালা সবসময় বন্ধ থাকতে দেখা যেত। স্বামী স্ত্রী নতুন ভাড়া নিয়ে থাকতেন ঐ কক্ষে। ওই কক্ষটি থেকে পচা দুর্গন্ধ আসায় প্রতিবেশীরা তাৎক্ষণিক পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তাদের মরদেহ উদ্ধার করে।

‎এদিকে সি আই ডির ফরেনসিক টিম এসে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। ঘটনাস্থলে ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ, আশুলিয়া থানা পুলিশ উপস্থিত ছিল।‎

Manual6 Ad Code

ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের ইনচার্জ সাইদুল ইসলাম জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ বিছানার উপরে পাওয়া গেছে এবং পুরুষের গলায় গামছা প্যাঁচানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ তাদের হত্যা করতে পারে। তবে তাদের পরিচয় এখনও জানা যায়নি। পুলিশের একাধিক বিভাগ তাদের পরিচয় ও মৃত্যু কীভাবে হয়েছে তা তদন্ত করছে বলে জানান তিনি।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code