এসএমপির নির্মাণাধীন স্থাপনা ও ড্রোন কার্যক্রম পরিদর্শন করলেন অতিরিক্ত আইজিপি
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজি (গ্রেড-১) ফিন্যান্স, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা মো. আকরাম হোসেন, বিপিএম, সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নির্মাণাধীন অফিসার মেস, সদর দপ্তর, হিসাব শাখা এবং ড্রোন কার্যক্রম পরিদর্শন করেছেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সে নির্মাণাধীন অফিসার মেস এবং নগরীর নাইওরপুলে নির্মাণাধীন এসএমপি সদর দপ্তর পরিদর্শন করেন।
পরিদর্শনকালে অতিরিক্ত আইজিপি মোঃ আকরাম হোসেন উভয় স্থাপনার নির্মাণকাজের সার্বিক অগ্রগতি, নির্মাণের গুণগত মান ও বাস্তবায়ন কার্যক্রম সম্পর্কে অবহিত হন। এ সময় তিনি নির্মাণকাজের বিভিন্ন দিক নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরে তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশের হিসাব শাখা পরিদর্শন করেন। সেখানে বিভিন্ন নথিপত্র পর্যালোচনার পাশাপাশি হিসাব শাখার চলমান কার্যক্রম সম্পর্কে অবগত হন।
এরপর অতিরিক্ত আইজিপি এসএমপির ড্রোন কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় ড্রোন ব্যবস্থাপনা, ব্যবহার ও সার্বিক কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে বিস্তারিত খোঁজখবর নেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) এবং ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ এনামুল হক; সিলেট জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) সুদীপ্ত রায়সহ এসএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরিদর্শনের মাধ্যমে এসএমপির অবকাঠামোগত উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম এবং প্রযুক্তিনির্ভর পুলিশিং কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করার বিষয়ে সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় জোরদার হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
Related News
দক্ষিণ সুরমায় সড়কের পাশ থেকে লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন পূর্ব শ্রীরামপুর এলাকার উলাকিপাড়ায় রাস্তার পাশেRead More
সিলেটে অসামাজিকতার দায়ে হোটেল উত্তরা সিলগালা
বৈশাখী নিউজ ডেস্ক: অসামাজিক কার্যকলাপের দায়ে সিলেট নগরীর বন্দর বাজারস্থ হোটেল উত্তরা (আবাসিক) সিলগালা করেছেRead More



Comments are Closed