Main Menu

যুক্তরাষ্ট্রের হামলায় প্রাণ হারালেন ইরানের তিন পাইলট

Manual5 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের হামলায় প্রাণ হারিয়েছেন ইরানের তিনজন পাইলট। তাদের নাম মোজতবা বাঘেরি, হামেদ ওকাতি আর হোসেনই মাহদাভিয়ান বলে জানা গেছে। এদের মধ্যে প্রথম দুজন নৌবাহিনীর পাইলট ছিলেন। আর তৃতীয়জন বিমানবাহিনীর পাইলট।

Manual5 Ad Code

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। খবর ইরান ইন্টারন্যাশনালের

Manual5 Ad Code

অবশ্য কোথায় এই তিন পাইলট হামলার শিকার হন এ তথ্য দেয়নি ইরান। এছাড়া তারা নিহত হওয়ার সময় যুদ্ধবিমান চালাচ্ছিলেন কি না বা কোনো সংঘাতে অংশ নিয়েছিলেন কি না, সেটিও উল্লেখ করেনি তেহরান।

এই তিন পাইলটের পাশাপাশি নৌবাহিনীর আরও ছয় সদস্যের মৃত্যুর তথ্য দিয়েছিল ইরান।

Manual1 Ad Code

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বলেছে, ইরানজুড়ে যুক্তরাষ্ট্রের ব্যাপক বোমাবর্ষণে মঙ্গলবার ও বুধবারে অন্তত ১৯ জন ইরানি নিহত হয়েছেন।

দেশটির সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন হামলায় ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে সাতজন এবং কেরমানশাহ প্রদেশে বিপ্লবী গার্ডের চার সদস্য মারা গেছেন। এর মধ্যে উপসাগরের লাভান দ্বীপে আধাসামরিক বাহিনীর তিন সদস্য এবং ফার্স প্রদেশে আরও একজন নিহত হয়েছেন।

Manual4 Ad Code

এছাড়া, হরমুজগান প্রদেশে বিয়ের এক অনুষ্ঠানে চারজনের প্রাণহানির ঘটনায়ও মার্কিন হামলাকে দায়ী করেছেন ইরানি কর্মকর্তারা। নৌবাহিনীর ওই ছয় কর্মকর্তা খুজেস্তানে ইতোমধ্যে নিহত হিসেবে সরকারের প্রকাশিত প্রতিবেদনে সাতজনের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন কি না, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হওয়া যায়নি।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code