মার্কিন স্টুডেন্ট ভিসায় নতুন নিয়ম, বিপাকে আন্তর্জাতিক শিক্ষার্থীরা
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে অধ্যায়নরত আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নিয়মে বড় ধরনের পরিবর্তন এনেছে মার্কিন ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইএস)।
নতুন এই নিয়ম কার্যকর হওয়ার আগে বিদ্যমান সুযোগ-সুবিধা বজায় রাখতে ছুটি বা একাডেমিক কারণে দেশের বাইরে থাকা আন্তর্জাতিক শিক্ষার্থীদের আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রে ফিরে আসার জরুরি পরামর্শ দিয়েছে দেশটির বিশ্ববিদ্যালয়গুলো।
নতুন নিয়ম অনুযায়ী, এতদিন পর্যন্ত ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ (ডি/এস) ব্যবস্থার অধীনে আন্তর্জাতিক শিক্ষার্থীরা তাদের পড়াশোনা চলাকালীন অনির্দিষ্টকাল যুক্তরাষ্ট্রে থাকার সুযোগ পেতেন। তবে নতুন চূড়ান্ত নীতিমালায় সেই সুযোগ বাতিল করে সর্বোচ্চ ৪ বছরের নির্দিষ্ট মেয়াদ নির্ধারণ করা হয়েছে।
মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইএস) এফ-১ স্টুডেন্ট ভিসা, জে-১ এক্সচেঞ্জ ভিজিটর ও বিদেশি সাংবাদিকদের জন্য নতুন এই কড়াকড়ি অভিবাসন নিয়ম আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছে। এ ধরনের ভিসাধারীদের যুক্তরাষ্ট্রে অবস্থানের সর্বোচ্চ সীমা ৪ বছর নির্ধারণ করে দিয়েছে।
এছাড়া এই নতুন নিয়মে পড়াশোনা শেষ করার পর দেশে ফেরার বা অবস্থান গুটিয়ে নেওয়ার জন্য প্রদত্ত ‘গ্রেস পিরিয়ড’ ৬০ দিন থেকে কমিয়ে ৩০ দিন করা হয়েছে। পাশাপাশি, যেকোনো ধরনের মেয়াদ বাড়াতে শিক্ষার্থীদের এখন ফর্ম ‘আই-৫৩৯’-এর মাধ্যমে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস)-এর অনুমোদন নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
ডিএইচএস-এর নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১৫ সেপ্টেম্বর নতুন নিয়ম কার্যকর হওয়ার মুহূর্তে যেসব শিক্ষার্থী ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে উপস্থিত থাকবেন, তারা তাদের ফর্ম ‘আই-২০’-তে উল্লিখিত কোর্স বা অনুমোদিত অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং (ওপিটি/এসটিইএম ওপিটি) শেষ হওয়া পর্যন্ত অবস্থান করতে পারবেন। তবে এই সুবিধাও সর্বোচ্চ চার বছরের জন্য প্রযোজ্য হবে এবং কোনোভাবেই ১৪ নভে¤^র, ২০৩০ অতিক্রম করতে পারবে না।
তথ্য বলছে, মার্কিন সরকারের এই নীতি পরিবর্তনের খবরে আন্তর্জাতিক শিক্ষার্থী ও পেশাদারদের মধ্যে ব্যাপক উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বিশেষ করে ব্যাচেলর ডিগ্রির স্বাভাবিক সময় (প্রায় ৫২ মাস) এবং পিএইচডি (পিএইডি) ও মেডিকেল ট্রেনিংয়ের দীর্ঘমেয়াদি সময়সীমার (৫ থেকে ৭ বছর) সঙ্গে এই ৪ বছরের সীমা সাংঘর্ষিক বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
Related News
বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘিসহ নিম্নমানের ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ল্যাবরেটরি পরীক্ষায় বাংলাদেশ মান (স্ট্যান্ডার্ড) অনুযায়ী নির্ধারিত মানদণ্ড পূরণেRead More
যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডধারী বাংলাদেশিদের জন্য সুখবর
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে বসবাসরত গ্রিন কার্ডধারী বাংলাদেশিদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতেRead More



Comments are Closed