জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রীর ভারত সফরের দিন তারিখ এখনো চূড়ান্ত না হলেও এ বিষয়ে দ্বিপাক্ষিক কথাবার্তা চলছে। তবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে সিলেটে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ইমজার নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেছেন। এর আগে গতকাল শুক্রবার প্রতিমন্ত্রীর অনুষ্ঠান কাভার করতে গিয়ে হেনস্তার শিকার হন সাংবাদিকরা। এর প্রেক্ষিতে সৌজন্য সাক্ষাতে বসেন তিনি।
সৌজন্য সাক্ষাত শেষে বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিগত সময়ে কীভাবে একটি সাইকোপ্যাথিক দুর্নীতি করা হয়েছে, তা এনার্জি সেক্টর বা জ্বালানি খাতের দিকে তাকালেই বোঝা যায়। তবে বর্তমান প্রধানমন্ত্রী জ্বালানি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন।
প্রতিমন্ত্রী জানান, মক্কা চুক্তি নিয়ে আলাপ-আলোচনা চলছে। এই চুক্তিতে যুক্ত হওয়া বাংলাদেশের জন্য অস্বাভাবিক নয়। বর্তমান বিশ্বে অনেক দেশই একাধিক নিরাপত্তা জোটে থাকছে। জাতীয় স্বার্থের ভিত্তিতে যেখানে যাওয়া প্রয়োজন, বাংলাদেশ সেখানেই যাবে।
তিনি আরও উল্লেখ করেন, বোয়িং বিমান কিনতে হবে এমন কোনো চাপ দিচ্ছে না কেউ। দেশের চাহিদা আছে বলেই আমেরিকা থেকে বোয়িং কেনা হচ্ছে, প্রয়োজনে আরও কেনা হবে।
এসময় বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ চৌধুরী উপস্থিত ছিলেন।
Related News
সিলেটে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে পিকআপের ধাক্কায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এRead More
প্রবীণ রুকন মাওলানা নোমান উদ্দিনের ইন্তেকাল, মহানগর জামায়াতের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর জামায়াতের প্রবীণ রুকন ও মহানগরীর শাহপরান পশ্চিম থানার ২২নং ওয়ার্ডেরRead More



Comments are Closed