১২ কেজি সিলিন্ডারের দাম কমলো ১৩ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গ্রাহক পর্যায়ে বহুল ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৫৯৮ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ, সিলিন্ডার প্রতি দাম কমেছে ১৩ টাকা।
বুধবার (২ সেপ্টেম্বর) বিইআরসি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটি এই তথ্য জানায়।
বিইআরসি ঘোষিত নতুন দরপত্র অনুযায়ী, বিভিন্ন ওজনের সিলিন্ডারের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। এখন থেকে সাড়ে ৫ কেজি সিলিন্ডার ৭২৭ টাকা, সাড়ে ১২ কেজি ১ হাজার ৬৫২ টাকা এবং ১৫ কেজির সিলিন্ডার ১ হাজার ৯৮২ টাকায় বিক্রি হবে। এছাড়া ২৫ কেজির সিলিন্ডার ৩ হাজার ৩০৩ টাকা ও ৪৫ কেজির বড় সিলিন্ডার ৫ হাজার ৯৪৫ টাকায় পাওয়া যাবে।
সংস্থাটি জানিয়েছে, নতুন এই দাম বুধবার সন্ধ্যা ৬টা থেকেই সারা দেশে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই হার বহাল থাকবে।
উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারে এলপিজির কাঁচামালের মূল্য পরিবর্তন এবং সংশ্লিষ্ট অন্যান্য ব্যয় সমন্বয় করে প্রতি মাসেই নতুন দাম নির্ধারণ করে বিইআরসি। সাধারণ মানুষের নাগালের মধ্যে জ্বালানি খরচ রাখতে নিয়মিত এই বাজার মনিটরিং ও দর সমন্বয় করা হয় বলে জানিয়েছে সংস্থাটি।
Related News
টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক
বৈশাখী নিউজ ডেস্ক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিন বন্ধ থাকবে দেশের সব তফসিলি ব্যাংক।Read More
প্রবাসীরা টাকা জমা রাখলে যে সুবিধা দেবে ব্যাংক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রবাসী বাংলাদেশিদের ব্যাংকিং সুবিধা আরও সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন ব্যবস্থায়Read More



Comments are Closed