Main Menu

ছাতকে মুক্তাক্ষরের আবৃত্তি সংগীতে বর্ষা বরণ অনুষ্ঠিত

বৈশাখী নিউজ ডেস্ক: “আয় বৃষ্টি ঝেঁপে- ধান দেবো মেপে” আষাঢ় -শ্রাবণ’কে ঘিরে বর্ষা বরণ অনুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর ছাতক শাখা। ব্যবস্থাপনায় ছিল সপ্তক সংগীত বিদ্যালয় ছাতক।

শুক্রবার (৩১ জুলাই) বি.কম মন্ডলীভোগ ছাতকে দুপুর ১২টায় শ্রুতি সরকারের সঞ্চালনে বিমল করের সভাপতিত্বে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলার সমবায় অফিসার বিজিত রঞ্জন কর।

বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন প্রাক্তন কাউন্সিলর রত্না রানী কর, চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দিপক রঞ্জন দাশ, রাজিব দাশ, উত্তর সুরমা আজমদ আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তাপস তালুকদার, ছাতক উপজেলার সঞ্চিতা রানী পুরকায়স্থ ও জাবা ইংলিশ এন্ড কম্পিউটার লার্নিং সেন্টারের ইংরেজি শিক্ষক রিত্তিক।

আলোচনার পর মুক্তাক্ষরের শিক্ষার্থীরা বর্ষার ছড়া কবিতা দলগত আবৃত্তির আবৃত্তি পরিবেশন করে। এর পরই শ্রুতি সরকার-এর পরিচালনায় দলগত ও একক সংগীত পরিবেশন করে সপ্তক সংগীত বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সংগীতে তবলায় সংগতের শেষে অনুষ্টানের সমাপনী বক্তব্য রাখেন সপ্তক সংগীত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক অমরেশ সরকার সঞ্জু।

Share





Related News

Comments are Closed