ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি
বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং গণতান্ত্রিক চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সারা দেশে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবে ছাত্রদল।
ঘোষিত কর্মসূচির আওতায় স্মরণসভা, আলোচনা সভা, দোয়া মাহফিল, রক্তদান কর্মসূচি, শোভাযাত্রা, গণসংযোগ, শহীদদের কবর জিয়ারতসহ বিভিন্ন আয়োজন থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
ছাত্রদল জানিয়েছে, কেন্দ্রের পাশাপাশি দেশের সব সাংগঠনিক ইউনিটকে ঘোষিত কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে। কর্মসূচির বিস্তারিত সময়সূচি পর্যায়ক্রমে জানানো হবে।
Related News
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইনRead More
সিলেটের কৃতিপুরুষ এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী ও বিএনপির প্রবীণ নেতা এম সাইফুর রহমানেরRead More



Comments are Closed