সাংবাদিক তুহিনুল হক তুহিনের সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিক অঙ্গনের পরিচিত মুখ তুহিনুল হক তুহিন দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছেন। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তুহিনের বড় ভাই সোহেল আহমেদ জানান, তুহিন দীর্ঘদিন ধরে পায়ের সমস্যায় ভুগছিলেন। এরই মধ্যে হঠাৎ তার কিডনির জটিলতা বেড়ে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাতেই তাকে ঢাকায় নেওয়া হচ্ছে।
তিনি তুহিনের দ্রুত আরোগ্য কামনায় সকলের কাছে দোয়া কামনা করেন এবং মহান আল্লাহ তা’আলার কাছে তার দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য প্রার্থনা জানান।
Related News
প্রয়াত সাংবাদিক তুহিনুল হক তুহিনের রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও প্রতিভাবান সাংবাদিক প্রয়াত তুহিনুল হক তুহিনের রূহেরRead More
হৃদরোগে আক্রান্ত প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সিলেট বাণীর চীফ ফটো সাংবাদিক, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতাRead More



Comments are Closed