Main Menu

সিলেটে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর দক্ষিণ সুরমার কদমতলী বাস টার্মিনাল এলাকা থেকে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এই মরদেহ উদ্ধার করা হয়।

নিহত লায়েস মিয়া (৩৫) সুনামগঞ্জের দোয়ারাবাজার এলাকার বাসিন্দা।

Manual2 Ad Code

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয়রা ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করে।

Manual2 Ad Code

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফউজ্জামান জানান, কদমতলী বাস টার্মিনাল এলাকা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ধারণা করছে তাকে খুন করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code