Main Menu

ঐতিহ্যের অনন্য নিদর্শন ৮শ বছরের পুরাতন সেতু

শাহ মনসুর আলী নোমান, লন্ডন থেকে: ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ ইংল্যান্ডের ল্যাঙ্কাশায়ার কাউন্টির উইকলার (Wycoller )গ্রামে অবস্থিত এই ব্রিজ প্রায় আটশত বছরের পুরাতন ঐতিহ্যের ধারক ও বাহক। স্থানীয় লোকজন এবং প্রচলিত ধারণা অনুযায়ী প্যাক হর্স নামের এই ব্রিজটির নির্মাণকাল ১২শ শতাব্দীর শেষের দিকে। তবে গবেষক, ইতিহাসবিদদের বর্ণনা এবং সরকারি তথ্যমতে এটি ১৭শ শতাব্দী বা তার পূর্বে নির্মিত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

গ্রেড -২ তালিকাভুক্ত এই ব্রিজ মধ্যযুগের প্রকৌশল ও স্থাপত্য কলার এক অনন্য নিদর্শন। খিলানাকৃতির পাথরের গঠন,অসমান নকশা এবং সবুজ শ্যামল নিরিবিলি দৃশ্যের কারণে শত শত বছর ধরে দেশী-বিদেশি পর্যটকদের অনন্য দর্শনীয় স্থান এটি।তখনকার সময় মালামাল বহনের সুবিধার্থে পণ্যবাহী ঘোড়া বাণিজ্যিকভাবে চলাফেরা করার জন্য ব্রিজটি নির্মাণ করা হয় বলে স্থানীয় বাসিন্দাদের অভিমত।

প্রাকৃতিক মনোরম সৌন্দর্য, ঐতিহাসিক স্থাপনা, পাথরের কটেজ, ঝরনা, শান্ত শ্যামল গ্রামীন পরিবেশ, চারপাশে পাহাড় আর সবুজ উপত্যকা বেষ্টিত এলাকাটি ভ্রমণ প্রিয় এবং ইতিহাস অনুরাগী মানুষের জন্য এক অসাধারণ গন্তব্য এবং দর্শনীয় স্থান।

 

Share





Related News

Comments are Closed