Main Menu

কুয়েতে প্রবাসীদের সতর্ক থাকার নির্দেশ দিলো বাংলাদেশ দূতাবাস

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: কুয়েতে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কায় দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ দূতাবাস।

Manual3 Ad Code

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা প্রদান করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতির প্রেক্ষিতে কুয়েত নতুনভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তার স্বার্থে বিশেষ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে। বিশেষ করে সামরিক স্থাপনার আশেপাশে অবস্থান না করতে এবং সেসব এলাকা থেকে দূরে থাকতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

Manual3 Ad Code

কুয়েত সরকারের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়ে দূতাবাস জানায়, যেকোনো ধরণের ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার ছবি ও ভিডিও ধারণ করা থেকে প্রবাসীদের বিরত থাকতে হবে।

Manual6 Ad Code

এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিশেষ যত্নশীল হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমান উত্তপ্ত আঞ্চলিক পরিস্থিতি নিয়ে কোনো ধরণের বিভ্রান্তিকর ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড না করার জন্য প্রবাসীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

Manual6 Ad Code

যেকোনো জরুরি পরিস্থিতিতে প্রবাসীদের সহায়তার জন্য বাংলাদেশ দূতাবাস তিনটি হটলাইন নম্বর (+৯৬৫ ৬৯৯২০০০১৩, +৯৬৫ ৬৬৫১৬৪০৪, +৯৬৫ ৫০৮৯৫১৬১) এবং ই-মেইল (mission.kuwait@mofa.gov.bd) ঠিকানায় যোগাযোগের পরামর্শ দিয়েছে।

প্রবাসীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে দূতাবাস সজাগ রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code