সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে রেড অ্যালার্ট, ভারী বৃষ্টির আশঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র নগরী মক্কার পর সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে সর্বোচ্চ সতর্কতা ‘রেড অ্যালার্ট’ জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)। শুক্রবার (৪ সেপ্টেম্বর) পর্যন্ত মাঝারি থেকে ভারী বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় এ সতর্কতা জারি করা হয়েছে।
এনসিএমের পূর্বাভাস অনুযায়ী, জাজান, আসির, আল বাহা ও মক্কার বিভিন্ন এলাকায় বজ্রসহ ভারী বৃষ্টিপাত ও শিলাবৃষ্টি অব্যাহত থাকতে পারে। এর মধ্যে জাজান ও আসিরের কিছু এলাকায় বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে। এছাড়া নাজরান অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
জাজান অঞ্চলের আল রাইথ, হারুব, আল দায়ের, ফায়ফা, বায়শ, সাবিয়া, আবু আরিশ ও সামতাহসহ বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। একই সঙ্গে জাজান শহর ও ফারাসান দ্বীপপুঞ্জেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।
অন্যদিকে আসির অঞ্চলের আভা, খামিস মুশাইত, তানোমাহ, বারিক ও বলকারনসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতেও ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, প্রবল বৃষ্টিপাত ও বজ্রঝড়ের কারণে নিচু এলাকা, পাহাড়ের ঢাল এবং উপত্যকাগুলোতে দ্রুত পানি জমে আকস্মিক বন্যা (ফ্ল্যাশ ফ্লাড) দেখা দিতে পারে।
এ পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দা ও যানবাহন চালকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ভারী বৃষ্টির সময় নদী, উপত্যকা ও জলাবদ্ধ এলাকাগুলো এড়িয়ে চলার পাশাপাশি নিরাপদ স্থানে অবস্থানের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
আবহাওয়ার সর্বশেষ সতর্কতা ও পূর্বাভাস জানতে এনসিএমের ‘আর্লি ওয়ার্নিং’ ওয়েবপেজ, ‘আনওয়া’ মোবাইল অ্যাপ এবং সংস্থাটির অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
Related News
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে রেড অ্যালার্ট, ভারী বৃষ্টির আশঙ্কা
Manual7 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র নগরী মক্কার পর সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে সর্বোচ্চ সতর্কতাRead More
বিশ্বে ২ কোটি শিশু অনলাইনে যৌন নির্যাতনের শিকার : ইউনিসেফ
Manual3 Ad Code আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের ২১টি দেশে এক বছরে ১২ থেকে ১৭ বছরRead More



Comments are Closed