একাদশে ভর্তির নতুন ফি নির্ধারণ, কোন কলেজে কত?
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নতুন ফি নির্ধারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। কলেজের অবস্থান, এমপিওভুক্তির ধরন এবং বাংলা বা ইংরেজি ভার্সনের ভিত্তিতে শিক্ষার্থীদের ভর্তি ও সেশন ফি দিতে হবে। নতুন নীতিমালা অনুযায়ী সর্বনিম্ন ১ হাজার ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৮ হাজার ৫০০ টাকা পর্যন্ত নেওয়া যাবে।
সোমবার (২৪ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করে। এতে ভর্তি, সেশনসহ বিভিন্ন খাতের ফি নির্ধারণ করা হয়েছে।
এমপিওভুক্ত কলেজের ক্ষেত্রে ঢাকা মহানগর এলাকায় বাংলা ও ইংরেজি উভয় ভার্সনে ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ৫ হাজার টাকা।
ঢাকার বাইরে অন্যান্য মেট্রোপলিটন এলাকায় এই ফি ৩ হাজার টাকা। জেলা পর্যায়ের কলেজে বাংলা ও ইংরেজি ভার্সনে নেওয়া যাবে ২ হাজার টাকা। আর উপজেলা ও মফস্সল এলাকার এমপিওভুক্ত কলেজে সর্বোচ্চ ১ হাজার ৫০০ টাকা নেওয়া যাবে।
নন-এমপিও বা আংশিক এমপিওভুক্ত কলেজে ভর্তি ফি তুলনামূলক বেশি রাখা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় বাংলা ভার্সনে সর্বোচ্চ ৭ হাজার ৫০০ টাকা এবং ইংরেজি ভার্সনে ৮ হাজার ৫০০ টাকা নেওয়া যাবে।
ঢাকার বাইরে অন্যান্য মেট্রোপলিটন এলাকায় বাংলা ভার্সনে ৫ হাজার টাকা এবং ইংরেজি ভার্সনে ৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
জেলা পর্যায়ে বাংলা ভার্সনে ৩ হাজার টাকা ও ইংরেজি ভার্সনে ৪ হাজার টাকা নেওয়া যাবে। উপজেলা ও মফস্সল এলাকায় বাংলা ভার্সনে ২ হাজার ৫০০ টাকা এবং ইংরেজি ভার্সনে ৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে শিক্ষার্থীকে ২২০ টাকা দিতে হবে। এছাড়া প্রাথমিক ভর্তি নিশ্চায়নের সময় মোট ৩৪০ টাকা নেওয়া হবে। এর মধ্যে রয়েছে রেজিস্ট্রেশন ফি ১৪২ টাকা, ক্রীড়া ফি ৫০ টাকা, রোভার/রেঞ্জার ফি ১৫ টাকা, রেড ক্রিসেন্ট ফি ১৬ টাকা, বিজ্ঞান ও প্রযুক্তি ফি ৭ টাকা এবং বিএনসিসি ফি ১০ টাকা।
শিক্ষককল্যাণ ও অবসরসুবিধা ভাতা হিসেবে নেওয়া হবে আরও ১০০ টাকা। গত বছর বিএনসিসি খাতে ৫ টাকা নেওয়া হলেও এবার তা বাড়িয়ে ১০ টাকা করা হয়েছে।
নীতিমালা অনুযায়ী, প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে রেড ক্রিসেন্ট ফি হিসেবে ২৪ টাকা এবং বার্ষিক ক্রীড়া মঞ্জুরি বাবদ ৪০০ টাকা শিক্ষা বোর্ডে পাঠাতে হবে।
গত বছরের তুলনায় বিভিন্ন খাতের ফিতেও কিছু পরিবর্তন এসেছে। বিশেষ করে শিক্ষা বোর্ডের আবেদনসংক্রান্ত ফি ৫ টাকা বেড়েছে। গত বছর এ খাতে মোট ৩৩৫ টাকা নেওয়া হলেও এবার তা ৩৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।
নতুন নীতিমালায় নির্ধারিত হারের বাইরে কোনো অতিরিক্ত ফি নেওয়া যাবে না বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। কলেজের ধরন ও অবস্থান অনুযায়ী নির্ধারিত সীমার মধ্যেই শিক্ষার্থীদের কাছ থেকে ভর্তি ও সেশন চার্জ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
Related News
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকেRead More
সিকৃবিতে উপাচার্যের অপসারণ দাবিতে চতুর্থ দিনের অবস্থান কর্মসূচি চলছে
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আলিমুল ইসলামের বিরুদ্ধেRead More



Comments are Closed