দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে ফের কমেছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বুধবার (২ সেপ্টেম্বর) স্বর্ণ ও রুপার নতুন দাম নির্ধারণ করে বাজুস। সংগঠনটি জানিয়েছে, তেজাবি স্বর্ণ ও রুপার দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন এ দাম আজ বুধবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ভ্যাটসহ ১৯ হাজার ৮৮০ টাকা। সে হিসাবে ১১ দশমিক ৬৬৪ গ্রাম বা এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১৮ হাজার ৯৮৫ টাকা। এতে প্রতি ভরির দাম দাঁড়িয়েছে প্রায় ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা। ১৮ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ১৬ হাজার ৩০০ টাকা, অর্থাৎ প্রতি ভরি প্রায় ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের দাম ১৩ হাজার ৩১৫ টাকা, যা প্রতি ভরিতে প্রায় ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা।
এর আগে ৩১ আগস্ট ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে ভ্যাটসহ ২ লাখ ৩৬ হাজার ২৫৪ টাকা নির্ধারণ করেছিল বাজুস। তারও আগে ২৯ আগস্ট একই মানের স্বর্ণের দাম কমানো হয় ৭ হাজার ১১৫ টাকা। ফলে কয়েক দিনের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম আরও এক দফা কমল।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমিয়েছে বাজুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপার দাম ৪৩০ টাকা, ২১ ক্যারেটের ৪১০ টাকা এবং ১৮ ক্যারেটের ৩৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪২৬ টাকা।
বাজুস জানিয়েছে, অলংকারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। অলংকার বিনিময় ও ক্রয়ের ক্ষেত্রে নির্ধারিত ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।
পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন এ দাম কার্যকর থাকবে।
Related News
দেশের বাজারে কমল স্বর্ণের দাম
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে স্বর্ণের গহনার দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালোRead More
ছেঁড়া-ফাটা নোট নিয়ে সুখবর
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সব তফসিলি ব্যাংকে ছেঁড়া, ফাটা ও অপ্রচলনযোগ্য নোটRead More



Comments are Closed