Main Menu

সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধি মো. সোহেল আহমদ সুহেল (নবীন সোহেল)-এর বাবা মো. সোনাফর আলী ঠিকাদারের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন ক্লাব নেতৃবৃন্দ।

Manual6 Ad Code

জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন এক শোকবার্তা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, মো. সোনাফর আলী ঠিকাদার বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৮নং ওয়ার্ডের পূর্ব কাউপুর গ্রামস্থ নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিলো ৮২ বছর। তিনি ৫ ছেলে ও ৪ মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code