Main Menu

কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপিত হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সহযোগীতায় তেতইগাঁও মণিপুরি কালচারাল কমপ্লেক্সে মণিপুরি ভাষা গবেষণা ও উন্নয়ন সংস্থার উদ্যোগে শুক্রবার সকাল ১০টা থেকে মণিপুরি লিপি প্রতিযোগিতা, আলোচনা সভা, মণিপুরি ভাষার বইয়ের মোড়ক উন্মোচন ও পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

পরে মণিপুরি ভাষা গবেষণা ও উন্নয়ন সংস্থার সভাপতি বাংলা একাডেমি ফেলো কবি ও গবেষক এ কে শেরামের সভাপতিত্বে ও শিক্ষক অয়েকপাম অঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান।

Manual1 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পরিচালক (প্রশাসন, অর্থ ও প্রশিক্ষণ) আবুল কালাম এবং মণিপুর পেট্রিয়টিক ফোরামের সম্পাদক রাকেশ নাওরেম।

Manual4 Ad Code

অনুষ্ঠানে মণিপুরি জাতিগোষ্ঠীর প্রতিনিধি, সাংবাদিক ও আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কর্তৃক বিপন্ন ভাষা সংরক্ষণ কাজের অংশ হিসেবে ২ সেপ্টেম্বর থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত মৌলভীবাজার জেলায় বিভিন্ন অঞ্চলে বসবাসরত মণিপুরি জনগোষ্ঠীর সঙ্গে সাক্ষাৎকারের মাধ্যমে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভাষা উপাত্ত সংগ্রহ কার্যক্রম পরিচালিত হয়।

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code