Main Menu

বিদ্যুৎ বিলের প্রতিবাদকারী সিফাত ও পানির জন্য বিক্ষুব্ধ নাগরিকদের আটক ও মামলার নিন্দা

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর আদমজী ক্যান্টমেন্ট কলেজের ছাত্র সিফাত আব্দুল্লাহ ভৌতিক বিদ্যুৎ বিল আসায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ ও সিলেট সিটি কর্পোরেশন এলাকায় তীব্র পানির সংকট ও সুষ্ঠু পানি সরবরাহ নিশ্চিত করার দাবীতে নগরীর জল্লারপার এলাকার একদল বিক্ষুব্ধ নাগরিক যুব সংগঠক, সিলেটের দাবী-দাওয়া আদায়ের সংগ্রামী কণ্ঠস্বর এহসানুল হক তাহের এর নেতৃত্বে নগর ভবনে এসে প্রতিবাদ করেন।

গণমাধ্যমে প্রকাশ, গত ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সিসিকের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা কাটাকাটির জের ধরে বিক্ষুব্ধ নাগরিকদের ওপর ঊদ্ধত্বপূর্ণ আচরণ, ৬ যুবককে আটক, নাগরিকদের ওপর মিথ্যা মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির আহবায়ক এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল, সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন চৌধুরী ও সদস্য সচিব জননেতা মকসুদ হোসেন।

Manual2 Ad Code

নেতৃবৃন্দ বলেন, প্রতিবাদ করা সাংবিধানিক অধিকার। এই অধিকারের ওপর হস্তক্ষেপ মানে গণতন্ত্র ও বাকস্বাধীনতার ওপর হস্তক্ষেপ। নেতৃবৃন্দ অবিলম্বে বিদ্যুতের ভৌতিক বিলের প্রতিবাদকারী শিক্ষার্থী সিফাত আব্দুল্লাহ ও পানির জন্য প্রতিবাদ করতে আসা সিলেট নগরীর বিক্ষুব্ধ জনগণের ওপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার এবং আটককৃত ৬ যুবককে নিঃশর্ত মুক্তির জোর দাবী জানান। অন্যথায় এর সাথে জড়িত সংশ্লিষ্টদেরকে খেসারত দিতে হবে। বিজ্ঞপ্তি

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code