৩টি বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক : ২০২৭ সাল হজ পালনে ইচ্ছুক বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের ৩টি প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এবার সর্বনিম্ন খরচ ধরা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা। এই তিনটি প্যাকেজের পাশাপাশি এজেন্সিগুলো হজযাত্রীর চাহিদা অনুযায়ী আরো ১টি অতিরিক্ত বিশেষ প্যাকেজ নির্ধারণ করতে পারবেন।
বুধবার (২২ জুলাই) রাজধানীর নয়াপল্টনে হাব সভাপতি ˆসয়দ গোলাম সারওয়ার সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। এ সময় মহাসচিব ফরিদ আহমেদ মজুমদারসহ হাব নেতারা উপস্থিত ছিলেন।
হাব সভাপতি বলেন, বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য ৩টি হজ প্যাকেজ করা হয়েছে। হজ প্যাকেজ-১ (বিশেষ) এর সর্বমোট মূল্য ৭ লাখ ৯১ হাজার ৬০ টাকা, হজ প্যাকেজ-২ (সাধারণ) এর সর্বমোট মূল্য ৫ লাখ ৯৫ হাজার ৫৮০ টাকা ও হজ প্যাকেজ-৩ (সাশ্রয়ী) এর সর্বমোট মূল্য ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
চলতি বছর বেসরকারিভাবে হজ পালনেও ৩টি প্যাকেজ ছিল। বিশেষ হজ প্যাকেজে খরচ হয় ৭ লাখ ৫০ হাজার টাকা। সাধারণ প্যাকেজের মাধ্যমে হজ পালনে ব্যয় হয় সর্বমোট ৫ লাখ ৫০ হাজার টাকা এবং সাশ্রয়ী হজ প্যাকেজের খরচ ধরা হয়েছিল ৫ লাখ ১০ হাজার টাকা।
সৌদি রিয়ালের রেটে কোনো পরিবর্তন এলে তা প্যাকেজ মূল্যের সঙ্গে সমস্বয় করা হবে জানিয়ে হাব সভাপতি বলেন, প্রতি সৌদি রিয়াল ৩৩ টাকা ২০ পয়সা ধরে প্যাকেজ নির্ধারণ করা হয়েছে।
এর আগে মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে ধর্মবিষয়ক মন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) সরকারি ব্যবস্থাপনার দুটি হজ প্যাকেজ এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি হজ প্যাকেজ ঘোষণা করেন।
Related News
ওমরাহ এজেন্সির নিবন্ধনে সৌদি দূতাবাসের নতুন ৬ শর্ত
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ওমরাহ পরিচালনায় যুক্ত এজেন্সিগুলোর নিবন্ধন প্রক্রিয়ায় নতুন ৬টি শর্তারোপRead More
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট
Manual2 Ad Code ধর্ম ডেস্ক: বাংলাদেশের আকাশে পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে,Read More



Comments are Closed