Main Menu

সিলেট জেলা প্রেসক্লাবে এআই-বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাব সদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘এআই বেসিকস ফর জার্নালিস্টস’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সিলেট জেলা প্রেসক্লাবের আয়োজনে এবং ব্র্যাক আইএসডি-আইটির সহযোগিতায় মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে ক্লাব কার্যালয়ে আয়োজিত এ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক।

Manual1 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে তিনি সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার গুরুত্ব তুলে ধরে প্রযুক্তির দায়িত্বশীল ও নৈতিক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

Manual8 Ad Code

কর্মশালায় ক্লাবের সদস্যরা অংশগ্রহণ করেন।

সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সভাপতি আল আজাদ, ব্র্যাক আইএসডি-আইটির প্রশিক্ষক ও সেন্ট্রাল লীড মোস্তফা আহম সাজিদ এবং মার্কেটিং অ্যাসোসিয়েট এন্ড জব প্লেসমেন্ট জেবিন আক্তার মুন্নি।

Manual8 Ad Code

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক এবং অনুষ্ঠানের সমন্বয়ক আহমেদ জামিল।

কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকদের কৃত্রিম বুদ্ধিমত্তার মৌলিক ধারণা, বিভিন্ন এআই মডেলের পরিচিতি, সংবাদ গবেষণায় এআইয়ের ব্যবহার, তথ্য উপস্থাপনা, ইনফোগ্রাফিক তৈরি, স্বল্পদৈর্ঘ্য ভিডিও ও কণ্ঠভিত্তিক কনটেন্ট তৈরিসহ বিভিন্ন বিষয় সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণে এআই প্রযুক্তিকে সাংবাদিকতার কাজে কার্যকরভাবে ব্যবহার করার বিভিন্ন কৌশলও তুলে ধরা হয়।

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code