সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল
বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এবং বিএনপি স্থায়ী কমিটির সাবেক সদস্য এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) আজ বাদ আসর হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদ প্রাঙ্গণে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
সভাপতির বক্তব্যে নাসিম হোসাইন বলেন, মরহুম এম সাইফুর রহমান ছিলেন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের রূপকার এবং সিলেটের কৃতি সন্তান। দেশের প্রতিটি বড় উন্নয়নে তাঁর হাতের স্পর্শ রয়েছে। বিশেষ করে সিলেট অঞ্চলের আধুনিকায়ন, রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়নে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি দেশ ও দলের সংকটময় মুহূর্তে সবসময় অভিভাবকের মতো দিকনির্দেশনা দিয়েছেন। তাঁর সততা, কর্মনিষ্ঠা এবং দেশপ্রেম আজ আমাদের জন্য অনুকরণীয় আদর্শ। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তাঁর মতো দূরদর্শী নেতার শূন্যতা আমরা গভীরভাবে অনুভব করি। আমরা যদি তাঁর আদর্শকে বুকে ধারণ করে রাজপথে ঐক্যবদ্ধ থাকি, তবেই তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন করা হবে। তাই আমাদেরকে তাঁর দেখানো পথে দেশ ও গণতন্ত্র রক্ষায় কাজ করতে হবে।
অনুষ্ঠানে ইমদাদ হোসেন চৌধুরী বলেন, মরহুম এম সাইফুর রহমানের সততা ও দেশপ্রেম আমাদের রাজনীতির মূল প্রেরণা। তাঁর আদর্শকে ধারণ করে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে জনগণের কল্যাণ কাজ করে যেতে হবে। মাহফিলে মরহুম এম সাইফুর রহমানের, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপির সহ-সভাপতি সৈয়দ মঈন উদ্দিন সোহেল, কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদ হুমায়ুন কবির শাহীন, মহানগর বিএনপির সহ-সভাপতি রহিম মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, মুর্শেদ আহমদ মুকুল, শামীম মজুমদার, মাহবুবুল হক চৌধুরী, রেজাউল করিম আলো, মতিউল বারী খুর্শেদ,নাদির খান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, জাকির হোসেন মজুমদার, রফিকুল ইসলাম রফিক, প্রচার সম্পাদক বেলায়েত হোসেন মোহন, প্রকাশনা বিষয়ক সম্পাদক দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তাজ উদ্দিন মাসুম, জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্পাদক সবুর আহমদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান মোহন, ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক মিজান আহমদ, স্বনির্ভর বিষয়ক সম্পাদক খায়েরুল ইসলাম খায়ের, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ রহিম আলী রাসু, সহ প্রচার সম্পাদক আলী হায়দার মজনু, সহ দপ্তর সম্পাদক আব্দুল মালেক, সহ শ্রম বিষয়ক সম্পাদক খোকন ইসলাম,সদস্য কাজী মুহিবুর রহমান মুহিব, ওলিউর রহমান ডেনি, আব্দুল মুমিন, মতিউর রহমান শিমুল, হারুনুর রশিদ, ৩৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আল মামুন খান, সাংগঠনিক সম্পাদক কবির আহমদ নুনু, বিএনপি নেতা নজরুল ইসলাম, আব্দুল মালেক, কবির আহমদ, জেহিন আহমদ, রকি আহমদ সহ মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।
Related News
সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এবং বিএনপি স্থায়ী কমিটির সাবেকRead More
সিলেট কালেক্টরেট মার্কেটের দুই দোকান নিয়ে হাইকোর্টের নিষেধাজ্ঞা
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কালেক্টরেট জামে মসজিদ ট্রাস্টের নিয়ন্ত্রণাধীন কালেক্টরেট জামে মসজিদRead More



Comments are Closed