যুক্তরাষ্ট্র ভ্রমণে জরুরি বার্তা দিলো মার্কিন দূতাবাস
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে ভ্রমণে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।
সোমবার (২৫ নভেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই জরুরি বার্তা দেওয়া হয়। এতে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় পর্যটকদের নিজস্ব ব্যয় নির্বাহের জন্য পর্যাপ্ত আর্থিক সক্ষমতা থাকা বাধ্যতামূলক।
বার্তায় দূতাবাস স্পষ্ট করে বলেছে, ভ্রমণকালে যেকোনো ধরনের বিঘ্ন সৃষ্টি হলে কিংবা হঠাৎ চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতির সৃষ্টি হলে তা সামাল দেওয়ার মতো আর্থিক সামর্থ্য ভ্রমণকারীর থাকতে হবে। বিদেশ বিভুঁইয়ে নিজের খরচ বহনে সক্ষমতা নিশ্চিত করার পরেই যেন ভ্রমণের পরিকল্পনা করা হয়- এমনটিই জানানো হয়েছে দূতাবাসের পক্ষ থেকে।
সতর্কবার্তায় আরও বলা হয়েছে, কোনো পর্যটক যদি যুক্তরাষ্ট্রে গিয়ে সেদেশের করদাতাদের অর্থে পরিচালিত জনকল্যাণমূলক বা সরকারি সুবিধার অপব্যবহার করেন, তবে এর ফলাফল হবে সুদূরপ্রসারী ও স্থায়ী। এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হলে সংশ্লিষ্ট ব্যক্তি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণ, পড়াশোনা কিংবা কাজের জন্য দেশটিতে প্রবেশের অযোগ্য বলে বিবেচিত হতে পারেন। মূলত ভিসা জটিলতা এড়াতে এবং আইনি বাধ্যবাধকতা মানতেই এই নির্দেশনা দেওয়া হয়েছে।
Related News
এক ভিসায় যাওয়া যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশে!
পর্যটন ডেস্ক: উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) ভুক্ত ছয়টি দেশে ভ্রমণের জন্য বহুল প্রতীক্ষিত একক পর্যটনRead More
বাংলাদেশি রোগীদের চিকিৎসা যাত্রা সহজ করতে মালয়েশিয়ার নতুন উদ্যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশি রোগীদের মালয়েশিয়ায় চিকিৎসা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ ও রোগীবান্ধব করতে উদ্যোগRead More



Comments are Closed